পাইকগাছায় এলকাবাসীর তোপের মুখে শিক্ষকের পদত্যাগ
খুলনার পাইকগাছায় বিভিন্ন অপরাধের অভিযোগে এলাকাবাসীর তোপের মুখে পদত্যাগ করেছেন গজালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক রফিকুল ইসলাম। এলাকাবাসী জানান, উপজেলার চাঁদখালী ইউপির গজালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০০২ সালে ইংরেজি শিক্ষক হিসেবে যোগদান করেন রফিকুল ইসলাম। বাংলা নববর্ষ -১৪৩২ উদযাপন উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীদের আলোচনার সময় বিদ্যালয়ের ইসলাম ধর্মের শিক্ষক বিউটি খাতুন কথা বলতে গেলে শিক্ষক রফিকুল ইসলাম বিউটি খাতুনের উপর রাগান্বিত হয়ে অসম্মানজনক ও অশ্রাব্য ভাষা ব্যবহার করেন। এসময় বিদ্যালয়ে অন্য কোন শিক্ষক প্রতিবাদ না করায় বিউটি খাতুন প্রধান শিক্ষকের কাছ থেকে ছুটি নিয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশে বাহির হয়ে কিছুদুর আসার পর এলাকার কয়েকজন যুবকের সাথে বিউটি খাতুনের দেখা হয়। যুবকরা বলে আন্টি কি হয়েছে, আপনি কান্না করছেন, মন খারাপ কেন? তখন বিউটি খাতুন যুবকদের বলে রফিক স্যার আমাকে অপমান জনক ভাষা ব্যবহার করে লাঞ্ছিত করেন। এসময় কয়েকজন যুবক বিদ্যালয়ে যেয়ে বিষয়টি প্রধান শিক্ষকের কাছে জানতে চেয়ে সুষ্ঠ বিচারের দাবি করেন।প্রধান শিক্ষক মতিয়ার রহমান যুবকদের এ বিষয় সুষ্ঠ সমাধানের আশ্বাস দেন।গত বৃহস্পতিবার প্রধান শিক্ষক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি,সদস্যসহ জরুরি মিটিংয়ে রফিকুল ইসলাম ও বিউটি খাতুনের মধ্যে সমস্যা নিরসনে সমাধানের লক্ষে বিদ্যালয়ের মিটিংয়ে উপস্থিত স্থানীয় জনতা বলতে থাকেন, রফিকুল ইসলাম বিদ্যালয় থেকে চাকুরী ছেড়ে স্ব- ইচ্ছা নিজে পদত্যাগ করতে হবে। উপস্থিত জনতার তোপের মুখে শিক্ষক রফিকুল ইসলাম স্ব -ইচ্ছায় নিজে সাদা কাগজে স্বাক্ষর করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট জমা দিয়ে চাকুরী থেকে পদত্যাগ করেন বলে জানাযায়।
শিক্ষক রফিকুল ইসলাম বলেন আমি চাকুরী চলাকালীন সময় এমন কোন কাজ করিনি যা প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হয়েছে, বিউটি ম্যাডামের সাথে কিছুটা খারাপ ব্যবহার করা হয়েছে সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাজান আলী শেখ বলেন,গজালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান আমাকে জানায়, বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম এলাকার মানুষের চাপেরমুখে বিদ্যালয় ছেড়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান, এ বিষয়ে এখনও আমাকে কেউ অবগত করেনি।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন