ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমনে ১ জন আহত


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ২৩-৪-২০২৫ দুপুর ১২:৪৮

রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের বক্সহাউজ নামক স্থানে বন্যহাতির আক্রমণে বিদ্যুৎ কেন্দ্রের পানি শোধনাগারে কর্মরত এক কর্মচারী গুরুতর আহত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) ভোর ৫টায় এই ঘটনা ঘটেছে। আহতের নাম নেপাল চন্দ্র মল্লিক (৪৫)। আহত ব্যক্তিকে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র হাসপাতালে নেয়া হয়েছে এবং সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছে। 

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, ভোররাতে ওই কর্মচারী দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার সময় আকস্মিক ভাবে বন্য হাতির সম্মুখীন হন। একপর্যায়ে হাতিটি তাকে আক্রমণ করে। এতে তিনি ঘাড়ে ও কোমরে বেশ আঘাত পেয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

বনবিভাগের কর্ণফুলী রেঞ্জের সহকারি বন সংরক্ষক আবু কাউসার জানান, হাতির আক্রমনে আহতের খবরটি পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাবো। আহত ব্যক্তির সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রসঙ্গত, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র এলাকায় পাহাড়ে বন্যহাতির বিচরণ রয়েছে। প্রায়সময় খাবারের সন্ধানে বন্য হাতির দল লোকালয়ে নেমে আসছে।

এমএসএম / এমএসএম

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার