ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

বাংলাদেশ অলআউট ২৫৫ রানে, জিততে হলে জিম্বাবুয়ের দরকার ১৭৪


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-৪-২০২৫ দুপুর ১:২৮

২১৩ রানে নেই ৭ উইকেট। বাংলাদেশের লিড তখন মাত্র ১৩১ রানের। এই রান নিয়ে তো সিলেট টেস্টে জিম্বাবুয়েকে আটকানো যাবে না; এমন ভাবনা থেকে দলের দায়িত্ব নেন জাকের আলী অনিক। তাকে সঙ্গ দেন হাসান মাহমুদ। অষ্টম উইকেটে হাসান মাহমুদকে নিয়ে জুটি করে লিড বড় করার সম্ভাবনা দেখান জাকের। ফিফটিও করেন তিনি।

তবে অপরপ্রান্ত থেকে সহায়তা না পাওয়ায় দলকে বেশি এগিয়ে নিতে পারেননি জাকের আলী। ডানহাতি ব্যাটারের লড়াকু হাফসেঞ্চুরির পরও দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ গুটিয়ে গেছে ৭৯.২ ওভারে ২৫৫ রানে। এতে সিলেট টেস্টে জয়ের জন্য মাত্র ১৭৪ রানের লক্ষ্য পেয়েছে জিম্বাবুয়ে।এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয়েছিল ১৯১ রানে। জবাবে জিম্বাবুয়ে করে ২৭৩ রান।

আজ বুধবার বৃষ্টির কারণে চতুর্থ দিনের খেলা শুরু হতে দেরি হয়। ৯টা ৪৫ মিনিটের খেলা শুরু হয় ১১টায়। ৪ উইকেটে ১৯৪ রান নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ।দিনের প্রথম ওভারের দ্বিতীয় বলেই আউট হয়ে যান নাজমুল হোসেন শান্ত। বুধবার একটি রানও যোগ করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। আগের দিনের ৬০ রান (১০৪ বলে) নিয়েই ফেরেন সাজঘরে। ব্লেসিং মুজারাবানির বলে ফাইন লেগ অঞ্চলে ভিক্টর নুয়াইসির হাতে ধরা পড়েন শান্ত।

দলীয় স্কোরবোর্ডে ১৬ রান যোগ হতেই উইকেট দিয়ে আসেন পরবর্তী ব্যাটার মেহেদী হাসান মিরাজও। ডানহাতি ব্যাটারকে আউট করে টেস্ট ক্যারিয়ারে তৃতীয় ফাইফার পূর্ণ করেন মুজারানি। ১৫ বলে ১১ রান করেন মিরাজ।

পরের ওভারেই আউট তাইজুল ইসলাম। ৩ বলে মাত্র ১ রান করে ফেরত যান তিনি। ২১৩ রানে ৭ উইকেট হারায় বাংলাদেশ।অষ্টম উইকেটে হাসান মাহমুদকে নিয়ে ৩১ রানের জুটি করেন জাকের আলী। এই জুটি বাংলাদেশকে পৌঁছে দেয় ২৪৮ রানে। জাকের আলী ফিফটির করার পরই আউট হন হাসান মাহমুদ।

ইনিংসের ৭৮তম ওভারে ওয়েলিংটন মাসাকাদজার বলে বাজে শট খেলে ডিপ মিডউইকেটে ব্লেসিং মুজারাবানির হাতে ক্যাচ হন হাসান। এরপর নতুন ব্যাটার খালেদ আহমেদ প্রথম বলেই আউট হন। ওয়েলিংটনের বলে স্লিপে ক্রেইগ আরবিনের হাতে ক্যাচ তুলে দেন তিনি।

এরপর মুজারাবানির বলে উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে নিক ওয়েলচের হাতে ক্যাচ হন জাকের আলী। ১১১ বলে ৫৮ রান করেন ডানহাতি ব্যাটার। এতে বাংলাদেশ অলআউট হয় ২৫৫ রানে।

এমএসএম / এমএসএম

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল