শ্রীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন পরিশোধ, শোকজ নোটিশ প্রত্যাহার ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন ‘নীট হরাইজন’ গার্মেন্টসের শ্রমিকরা। বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বহেরারচালা এলাকায় শ্রমিকরা কারখানার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে বেলা ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা। খবর পেয়ে মাওনা হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেলা সোয়া ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভকারী শ্রমিকরা জানান, মঙ্গলবার কারখানার ২৯ জন শ্রমিককে শোকজ করা হয়। এরপর তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এর প্রতিবাদে শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। পরে কারখানা কর্তৃপক্ষ তাদের পুনরায় কাজে ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিলে শ্রমিকেরা বাসায় ফিরে যান। বুধবার সকালে যথারীতি শ্রমিকেরা কর্মস্থলে এসে দেখেন কারখানার মূল ফটকে তালা ঝুলছে। পূর্ব নোটিশ ছাড়া শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করে কারখানা কর্তৃপক্ষ প্রধান ফটকে তালা দিয়েছেন এর প্রতিবাদে আন্দোলন করছি।
কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, শ্রম আইন ধারা ১৩ (১) অনুযায়ী কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের সমস্ত পাওনা পরিশোধ করা হবে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেলা সোয়া ১১টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
এমএসএম / এমএসএম
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু