ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

মধুখালীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে তোলপাড়, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন


মফিজুর রহমান মুবিন, মধুখালি photo মফিজুর রহমান মুবিন, মধুখালি
প্রকাশিত: ২৩-৪-২০২৫ দুপুর ৪:২৯

ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামসুল ইসলাম বাচু ও তার সহযোগীদের বিরুদ্ধে চাঁদাবাজি, গাছ কেটে নেওয়া ও নগদ অর্থ আত্মসাতের অভিযোগ এনেছেন স্থানীয় কয়েকজন ভুক্তভোগী। এ নিয়ে তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে জনসমক্ষে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে মধুখালী রেলগেট সংলগ্ন মানবকণ্ঠ প্রতিনিধি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ভূক্তভোগী মোঃ সিরাজুল ইসলাম ও আঃ কাউয়ুম মুন্সী।

সিরাজুল ইসলাম অভিযোগ করেন, “১৮ আগস্ট ২০২২ এবং ২২ নভেম্বর ২০২৪ তারিখে চেয়ারম্যান বাচু আমার কাছে মোট ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। বাধ্য হয়ে দুই লাখ টাকা পরিশোধ করেছি এবং প্রায় এক লাখ টাকার মেহগুনি গাছ কেটে নিয়ে যান।”

অন্যদিকে আঃ কাউয়ুম মুন্সী বলেন, “৮ মার্চ ও ২৩ নভেম্বর ২০২৪ সালে আমার জমি থেকে প্রায় পাঁচ লাখ টাকার মেহগুনি গাছ কেটে নিয়ে যাওয়া হয়। পরে ঘরের আলমারী ভেঙে ৫০ হাজার টাকা নিয়ে যাওয়া হয় এবং আরও ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।”

ভুক্তভোগীরা আরও জানান, বিষয়টি নিয়ে তারা ফরিদপুরের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ পৃথক দুটি মামলা দায়ের করেছেন, যার কার্যক্রম চলমান রয়েছে।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে জাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামসুল ইসলাম বাচু বলেন, “এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমার সুনাম ক্ষুণ্ন ও সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যেই একটি পক্ষ এসব অভিযোগ তুলেছে। গাছ কাটার বা চাঁদাবাজির কোনো ঘটনাই ঘটেনি।”

স্থানীয় এলাকাজুড়ে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এমএসএম / এমএসএম

ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা