ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে কাঁচাধান নষ্ট করে মাটি কাটার পায়তারা


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২৩-৪-২০২৫ বিকাল ৫:১৯

ঢাকার ধামরাইয়ে ফসলি জমির মাটি বিক্রি না করায় কৃষকের ৫০ শতাংশ জমির কাঁচাধান ভেকু দিয়ে মাটিতে মিশিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে প্রতিকার চেয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী কৃষক সিরাজুল ইসলাম।

ভুক্তভোগী কৃষকের বড় ভাই ইদ্রিস আলী বলেন,আমাদের বারিল্যা মৌজার এসএ ২০ আর এস ১২ নং দাগে মোট ১২৪৬ শতাংশ জমি রয়েছে তার মধ্যে ৫০ শতাংশ জমির কাঁচাধান ভেকু দিয়ে নষ্ট করে দিয়েছে মনির। আমাদের পরিবারের যৌথ মালিকানাধীন ক্ষেতের মাটি কিনে নেয়ার জন্য প্রস্তাব দেয় মনির । আমি মাটি বিক্রি করতে রাজি না হওয়ায় তারা আমার ক্ষেতের ফসল ভেকু দিয়ে নষ্ট করে দিয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত মনির হোসেন বলেন,আমি কারো জমির ক্ষতি করিনি, আমার ক্রয়কুত জমির ধান নষ্ট করেছি, ইদ্রিস আমার জমিতে জোর করে ধান রোপন করেছে, ওখানে আমার ২শত শতাংশ জমি আছে, ওটা আমার সাবকবলা ক্রয় করা জমি, ইদ্রিসের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া আছে, সে বসেওনা কাগজও দেখায় না।

ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক বলেন,অভিযোগ পেয়েছি,এ বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার