মোরেলগঞ্জে মহিলা কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউটে প্রশিক্ষণার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন
বাগেরহাটের মোরেলগঞ্জে একটি সিকিউরিসি সার্ভিসের মালিক আওয়ামী লীগের দোষর আব্দুল গফফারের ষড়যন্ত্রের প্রতিবাদে মহিলা কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউটে ৩টি ট্রেডের প্রশিক্ষণার্থী ও স্থানীয়রা ঘন্ট্যাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।
বুধবার বেলা ১২ টায় দৈবজ্ঞহাটী তুলাতলা নামকস্থানে মহিলা কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউটের সামনে এ মানববন্ধনে ৩ শতাধিক নারী পুরুষ অংশ নেয়। মানববন্ধন থেকে বক্তারা বলেন, গফফার সিকিউরিটি সার্ভিস লিমিটেট নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে আউটসোসিংয়ে কর্মচারী নিয়োগে ভূয়া লাইসেন্সে দরপত্রে অংশ গ্রহন করেন আব্দুল গফফার যাহা পরবর্তীতে মহিলা বিষয়ক অধিদপ্তর উক্ত গফফার সিকিউরিটি লিঃ লাইসেন্সটি বাতিল করে দিলে তিনি বাদি হয়ে মহামান্য হাইকোটে একটি রিট করে। পরবর্তীতে হাইকোটের বিজ্ঞ বিচারক ওই রিটটি খারিজ করে ভূয়া লাইসেন্সের কারনে আব্দুল গফফারকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এর পর থেকেই তিনি মহিলা কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউটের অফিসার ইনচার্জ ড. মোহা. মোখলেসুর রহমান ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে একের পর এক বিভিন্ন দপ্তরে হয়রানিমূলক অভিযোগ দায়ের করেন। যে কারনে আউট সোসিংয়ের সকল শ্রমিক কর্মচারীর ২২ মাস ধরে বেতন ভাতা বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন ওই কর্মচারীরা। একই সাথে মানববন্ধন থেকে মহিলা কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউটের অফিসার ইনচার্জ ড. মোহা. মোখলেসুর রহমানের বদলীর আদেশ বাতিল করে পুনরায় এ কর্মস্থলে নিয়োগের জোর দাবি জানান সংশ্লিষ্ট উর্দ্ধতন প্রশাসনের প্রতি।
মানববন্ধনে বক্তাব্য রাখেন, প্রশিক্ষণার্থী ফারজানা আক্তার, জান্নাতি বাসার মোনা, সুখি আক্তার, প্রশিক্ষণার্থীর অভিভাবক লাভলী বেগম, পারভীন বেগম, নাসরিন বেগম, হাফিজা বেগম, স্থানীয় বাসিন্দা মোস্তফা হাওলাদার, মহিদুল ইসলাম আংগুর, জাহিদ খান, ইনষ্টিটিউটের অতিথি প্রশিক্ষক বুরহানে সুলতান পলাশ, লাইজু আক্তার, জান্নাতুন নেছা জেনি, জান্নাতি ফেরদৌসি, শারমীন আক্তার প্রমুখ।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার