বরগুনায় প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা
বরগুনা ২৫০ শস্যা জেনারেল হাসপাতালে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বিভিন্ন জেলা উপজেলা থেকে ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। বর্তমানে ৪৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে পুরুষ ১৯জন, মহিলা ১৬ জন, শিশু ১০জন, রয়েছে। গত ২৪ ঘন্টায় ১০জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।এমনটি জানিয়েছেন হাসপাতালের কর্তৃপক্ষ। ডেঙ্গু ওয়ার্ডে পর্যাপ্ত বেড না থাকায় রোগীদের স্থান হয়েছে হাসপাতালের মেঝেতে।
ডাক্তার, ঔষধ,ও নার্সদের সেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা, এমন অভিযোগ করছেন রোগীর সজনরা।
এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার এ, কে, এম নজমুল আহসান বলেন,ডেঙ্গু রোগীদের পর্যাপ্ত পরিমাণ কিট রয়েছে। স্যালাইনের কিছু সংকট দেখা দিতে পারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে রেখেছি। হাসপাতালে ডাক্তারের সংকট রয়েছে । বর্তমানে ৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, প্রতিনিয়ত ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘন্টায় দশজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এই মুহূর্তে জনসাধারণের সচেতন থাকা খুবই দরকার।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ