ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

সাবেক এমপি বদিসহ ১৯ হোটেল মালিকের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন


টেকনাফ কক্সবাজার প্রতিনিধি photo টেকনাফ কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৪-২০২৫ দুপুর ১:৪৩

সাবেক এমপি আব্দুর রহমান বদিসহ সেন্টমার্টিনের ১৯ হোটেল মালিকের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দিয়েছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের দেওয়া প্রতিবেদন নিয়ে আজও কক্সবাজার পরিবেশ আদালতে শুনানি হবে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা আশেক ইলাহী শাহজাহান নুরী।

আদালতে দেয়া প্রতিবেদনে উল্লেখিত নামের মধ্যে রয়েছে- উখিয়া-টেকনাফের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, সানরাইজ রিসোর্টের মালিক ও টেকনাফ উত্তর জালিয়াপাড়া এলাকার মৃত এজাহার মিয়ার ছেলে আব্দুর রহমান বদি, বাংলা রিসোর্টের স্বত্বাধিকারী ও সেন্টমার্টিনের ডেইলপাড়ার বাসিন্দা মৃত আব্দুল হকের ছেলে মো. ইসহাক (৪৮), ফ্যান্টাসি হোটেল এন্ড রিসোর্টের স্বত্বাধিকারী ও লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জের রামপুর এলাকার মৃত রফিকুল হায়দারের ছেলে মো. আবু জাফর প্রিন্স (৫৮), সী প্রবাল বিচ রিসোর্টের মালিক ও সেন্টমার্টিন পশ্চিম পাড়া এলাকার মৃত আলী হোসেনের ছেলে আব্দুর রহমান (৪০), একই হোটেলের অংশীদার আব্দুর রহমানের ভাই আব্দুল মালেক (৩৮), আব্দুর রহিম (৫০), লাবিবা আটলান্টিক রিসোর্টের (দি আটলান্টিক রিসোর্ট) স্বত্বাধিকারী ও ঢাকার পল্টন মডেল থানা সংলগ্ন মৃত সৈয়দ আহম্মদ চৌধুরীর ছেলে নজরুল ইসলাম চৌধুরী, লাবিবা আটলান্টিক রিসোর্টের (দি আটলান্টিক রিসোর্ট) ইনচার্জ মো. আমজাদ হোসেন (৫৫), লাবিবা আটলান্টিক রিসোর্টের (দি আটলান্টিক রিসোর্ট) ব্যবস্থাপক ভোলার চরফ্যাশন এলাকার আব্দুল কাদেরের ছেলে সুলাইমান চৌধুরী (৩৮), সানরাইজ রিসোর্টের ব্যবস্থাপক ও সেন্টমার্টিন পূর্ব বাজারপাড়া এলাকার হোসেন আহম্মদের ছেলে মো. ইসহাক (৩৩), রয়েল বিচ রিসোর্টের স্বত্বাধিকারী ও সেন্টমার্টিন পশ্চিমপাড়ার বাসিন্দা শামছুল ইসলামের ছেলে জাহিদ হোসেন (৩৬), রূপসী বাংলা রিসোর্টের স্বত্বাধিকারী ও সেন্টমার্টিন পশ্চিম পাড়ার আব্দুল জলিলের ছেলে আবুবকর ছিদ্দিক (৪০), রূপসী বাংলা রিসোর্টের পরিচালক রফিক উদ্দিন চৌধুরীর ছেলে নিজাম উদ্দিন সুমন, নিঝুম বাড়ি রিসোর্টের অংশীদার মালিক যথাক্রমে মৃত সাব্বির আহম্মেদের ছেলে মো. হেলাল উদ্দিন (৩৩) ও তার ভাই সরোয়ার উদ্দিন ভুট্টো, ব্লু রেইন রিসোর্টের অংশীদার মালিক যথাক্রমে ও নোয়াখালী সোনাইমুড়ী এলাকার হাজী মোহাম্মদ সফি উল্লাহ খানের ছেলে ফেরদৌস আহমেদ তুষার (৩০), আব্দুল করিমের ছেলে মোস্তাক আহম্মদ ও আবু সাদাত লাভলু, ড্রিমারস প্যারাডাইস রিসোর্টের স্বত্বাধিকারী ও জামালপুর জেলার সরিষাবাড়ি এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে প্রফেসর আব্দুর রশিদ।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, সেন্টমার্টিন দ্বীপে প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল ধ্বংস করে আবাসিক হোটেল নির্মাণ করে পরিচালনা করার অভিযোগে ২০২১ সালের ২৭ এপ্রিল ১০ হোটেল মালিকের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে একটি মামলা করা হয়। টেকনাফ থানায় দায়েরকৃত এ মামলার এজাহারে বলা হয়েছে, সেন্টমার্টিন দ্বীপে প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল ধ্বংস ছাড়াও বিচ থেকে বালি উত্তোলন করে নিচু জমি ভরাট করা, সরকারি জমি দখল এবং অবৈধভাবে আবাসিক হোটেল-রিসোর্ট নির্মাণ ও পরিচালনা করে পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতি করা হয়েছে। পরে মামলাটির দীর্ঘ তদন্ত শেষে এজাহারভুক্ত আসামি ছাড়াও আরো ৯ জনকে অন্তর্ভুক্ত করে ১৯ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দেয়া হয়েছে। কক্সবাজার পরিবেশ আদালতে মামলার প্রতিবেদন জমা দেন তদন্তকারী কর্মকর্তা পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. আব্দুস সালাম।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লক্ষ টাকা জরিমানা

রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’: পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন

কুমিল্লা চৌদ্দগ্রাম সীমান্তে ৮০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

ধামরাইয়ে মাংস ব্যবসায়ীকে ১০হাজার টাকা জরিমানা

আড়ানী ডিগ্রি কলেজে ১ হাজার বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

পিরোজপুরে মানবাধিকার রক্ষাকারীদের নেটওয়ার্ক শক্তিশালীকরণে সভা

নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১আদিবাসীর মর্মান্তিক মৃত্যু: অবহেলার অভিযোগে সুষ্ঠু তদন্তের দাবি

বান্দরবানে ৩৪৫ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি গ্রেফতার

দামুড়হুদায় কোটি টাকার চুল ছিনতাইয়ের রহস্য উদঘাটন: চালক ও ম্যানেজার গ্রেপ্তার, মালামাল উদ্ধার

হাসপাতালের চালক সিভিল সার্জনের গাড়িতে:জুড়ীতে বন্ধ সরকারি অ্যাম্বুলেন্স সেবা

নামজারির কথা বলে ৬০ হাজার টাকা নেয়ার অভিযোগ: ভূমি অফিসে বাকবিতণ্ডা

মাদকের সাথে সংশ্লিষ্টদের কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারেনাঃ দীপেন দেওয়ান এমপি

নোয়াখালীতে ভোটারবিহীন চরে ভোটকেন্দ্র স্থানান্তরের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন