রায়গঞ্জে গরমে হাঁসফাঁস অবস্থা, জনজীবন বিপর্যস্ত
সারা দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। পাশাপাশি বেড়েছে বাতাসে আর্দ্রতা। সব মিলিয়ে ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সিরাজগঞ্জের রায়গঞ্জের জনজীবন।
এ পরিস্থিতে ব্যাহত হচ্ছে উপজেলার সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের।
উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ভ্যান চালক মো. কাওছার শেখ, সুমন শেখ, মোহাম্মদ আলী বলেন, এই গরমের মধ্যে ভ্যান গাড়ি নিয়ে বাইরে থাকাটাই কষ্ট। তীব্র গরমে রাস্তায় মানুষ কম থাকায় আয় ইনকামও কম হচ্ছে। প্রচন্ড তাপে ঘেমে জামা ভিজে আবার শুকাচ্ছে। তবুও কাজ তো করতেই হবে। না হয় আমরা খাবো কি? একটু ভ্যান চালালেই মুখ শুকিয়ে যায়। শরীর থেকে প্রচুর ঘাম ঝড়ে। গরমে অন্য কোনো খাবার খেতে মন চায় না।
উপজেলা পরিষদ চত্বরের সামনে চা-দোকানদার মো. আব্দুল লতিফ বলেন, গরমে দিনে চা বিক্রি কমে গেছে। কে এমন গরমে চা খেতে আসবে? বসে তীব্র গরমে সময় পার করতেছি।
স্থানীয় স্বেচ্ছাসেবী কাজল দাস বলেন, গরমে যে বাতাস বইছে সেটাতেও গরম। একটু বৃষ্টি না হলে আর স্বস্তি নেই।
এ দিকে তপ্ত আবহাওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে গিয়ে দেখাযায় সর্দি, জ্বর, চর্মরোগ, ডায়রিয়া, পেটের পীড়া, হিটস্ট্রোক, শ্বাসকষ্ট ও নিউমোনিয়াসহ মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আক্রান্তদের মধ্যে শিশু, কিশোর, বৃদ্ধসহ সব শ্রেণির মানুষই রয়েছে। তবে শিশু ও বৃদ্ধরাই বেশি।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে