ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাইয়ে পাচারকালে টিসিবি পণ্য জব্দ করলো সেনাবাহিনী


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ২৪-৪-২০২৫ দুপুর ১:৪৭

রাঙামাটির কাপ্তাইয়ে অবৈধভাবে পাচার হওয়া ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য জব্দ করেছে সেনাবাহিনী। বুধবার (২৩ এপ্রিল) সন্ধায় উপজেলার জেটিঘাট এলাকায় কাপ্তাই সেনা জোন (অটল ছাপান্ন) এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ ফারুক এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব মালমাল জব্দ করেছে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ২০৮ লিটার সয়াবিন তেল, ২৫০ কেজি মসুর ডাল এবং ১০০ কেজি চিনি। 

এদিকে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে টিসিবি পণ্যগুলো পরিত্যক্ত অবস্থায় রেখে পাচারকারীরা পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে চোরাই ভাবে বিক্রয়ের উদ্দেশ্যে পণ্যগুলো বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি হতে কাপ্তাই জেটিঘাটে নিয়ে আসা হয়েছিল।

এবিষয়ে কাপ্তাই থানার ওসি মোঃ মাসুদ জানান, উদ্ধারকৃত এসব টিসিবি পণ্য সেনাবাহিনী কতৃক কাপ্তাই থানায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসারের নিকট এসব মালামাল হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

শালিখায় অবৈধভাবে সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ