মোরেলগঞ্জের খাউলিয়া ইউনিয়নের বিএনপি নেতার সংবাদ সম্মেলন
বাগেরহাটের মোরেলগঞ্জে খাউলিয়া ইউনিয়ন বিএনপি স্থানীয় রাজনীতি নিয়ে বিভক্ত করার মিশনে নেমেছে একটি মহল। এ রকম অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. সেলিম মিয়া।
বৃহস্পতিবার সকালে সন্ন্যাসী বাজারে পানগুছি কনভেনশন সেন্টারের মিলনায়তনে ৫ শতাধিক দলীয় নেতা কর্মীদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তবে বিএনপি নেতা সেলিম মিয়া বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর হাতে গড়া জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠার শুরুতেই ১৯৭৮ সালের ৮ই সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার নিজ হস্তে স্বাক্ষরিত প্যাডে একটি আমন্ত্রনপত্রে দলের একজন কর্মী হয়ে বিগত দিন থেকে আজ পর্যন্ত নেতা কর্মীদের পাশে থেকে নিস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছি।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তাদের নির্যাতনের হাত থেকে দলীয় কর্মীদের রক্ষা করতে ব্যক্তিগত জীবনে অনেক হয়রানির শিকার হয়েছি। তবুও দলের হাল ছাড়িনি। সম্প্রতি সময়ে স্থানীয়ভাবে খাউলিয়া ইউনিয়ন বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রভাবে একটি মহল নোংরা রাজনীতির মিশনে নেমেছে। দলীয় কর্মীদের মধ্যে বিভক্তের সৃষ্টি করেছে। তাকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে।
সংবাদ সম্মেলন থেকে তিনি স্থানীয় পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের মাঝে দ্বিদা-বিভক্তি সৃষ্টি করতে না পারে সেক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে এ সময়ে উপস্থিত ছিলেন খাউলিয়া ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি মো. সরোয়ার হোসেন, সাধারণ সম্মাদক জামাল হোসেন, শফিক হাওলাদার, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. জাকারিয়া ফরাজী, ছাত্রদলের সাবেক সভাপতি এনামুল হাওলাদার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুছাফকাক্কা, বাদশা মিয়া, সমাজ সেবক আদিব আল মামুন। এছাড়াও ৯টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার