পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যালয়ের এডহক কমিটিতে যোগ্য ও শিক্ষানুরাগী ব্যক্তিকে সভাপতি নির্বাচিত করার দাবিতে মানববন্ধন
পটুয়াখালীর কলাপাড়ায় পাটুয়া আল-আমিন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটিতে যোগ্য ও শিক্ষানুরাগী ব্যক্তিকে সভাপতি নির্বাচিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর বারোটায় বিদ্যালয় প্রাঙ্গণে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে শতশত শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীরা অংশগ্রহন করেন। এসময় বক্তব্য রাখেন অভিভাবক আইয়ুব আলী প্যাদা, আসাদুজ্জামান, প্রাক্তন শিক্ষার্থী ওমর তালুকদার ও শিক্ষার্থী রবিউল ইসলাম সহ এলাকাবাসী।
পাটুয়া আল-আমিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ওমর তালুকদার বলেন, আমাদের এ বিদ্যালয়ের বেহাল দশা। বিশেষ করে ভবনের অবস্থা খুবই খারাপ। শ্রেনী কক্ষ সংকট রয়েছে। এছাড়া ১১ শিক্ষকের পরিবর্তে মাত্র ৬ জন শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়টি। মূলত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও চম্পাপুর ইউয়নিয়নের চেয়ারম্যান বাবুল মৃধা তার পছন্দসই অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করে এতোদিন বিদ্যালয় পরিচালনা করার কারনেই এমন দুর্দশা। বর্তমানে সে ফের অযোগ্য ব্যক্তিকে সভাপতি নির্বাচিত করার পায়তারা করছে। ওই বিদ্যালয়ের জমিদাতার উত্তরসূরি মো. আসাদুজ্জামান বলেন, আমরা সৎ, যোগ্য এবং একজন শিক্ষানুরাগী ব্যক্তিকে সভাপতি নির্বাচনের অনুরোধ জানাচ্ছি। আর যদি তা না করা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো। দশম শ্রেনীর শিক্ষার্থী তুহিনের পিতা মালেক প্যাদা বলেন, অযোগ্য লোকদের সভাপতি নির্বাচিত করার কারণে বর্তমানে পুরনো এ বিদ্যালয়টি করুন দশায় পরিণত হয়েছে। না হয় ঠিক মত ক্লাস, না আছে চাহিদা মতো শিক্ষক। আবার যদি এডহক কমিটিতে অযোগ্যরা স্থান পায় তাহলে এই এলাকায় শিক্ষিতদের সংখ্যা আরো কমবে। তাই যোগ্য ব্যক্তিকে সভাপতি নির্বাচনের জোর অনুরোধ জানাচ্ছি।
পাটুয়া আল-আমিন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও চম্পাপুর ইউনিয়নের চেয়ারম্যান বাবুল মৃধা বলেন, আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা। কমিটি গঠন সহ বিদ্যালয়ের সকল কার্যক্রম নিয়ম মাফিক হবে।
কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, কমিটি গঠন হয়েছে কিনা এমন কোন তথ্য আমার কাছে নেই। স্নাতক এবং শিক্ষানুরাগী ছাড়া মাধ্যমিক বিদ্যালয়ে পরিচালনা পর্ষদে কারো আসার সুযোগ নেই। যেহেতু মানববন্ধন হয়েছে বিষয়টি আমাদের নজরদারিতে থাকবে।
এমএসএম / এমএসএম
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা
নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা