রায়গঞ্জে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরা হলো না বৃদ্ধার
সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তৃপ্তি রানী দাস্য (৬২) নামে এক বৃদ্ধা।
বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের হিরো ইটভাটা সংলগ্ন ভূঞাগাঁতী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যদর্শীরা জানান, তৃপ্তি রানী স্থানীয় একটি ধর্মীয় অনুষ্ঠান কীর্তন শুনে বাড়ি ফিরছিলেন। রাস্তা পার হতে গিয়ে ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুতগামী হানিফ পরিবহনের একটি বাস তাঁকে চাপা দেয়। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে শজিমেক হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। কিন্তু জীবনের সঙ্গে লড়াই করার সময়টুকুও পেলেন না তৃপ্তি রানী।
হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত তৃপ্তি রানী ভূঞাগাঁতী এলাকার হিরা দাসের সহধর্মিণী ছিলেন।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে