ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ঢাবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু আজ


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১১-৯-২০২১ দুপুর ১১:৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) ডাউনলোড কার্যক্রম শুরু হচ্ছে আজ। বিষয়টি নিশ্চিত করেছেন অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।

আজ বিকেল ৩টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd থেকে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

এ বিষয়ে অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান

 বলেন, আজ বিকেল ৩টা থেকে সবগুলো ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম চালু হবে। সবগুলো ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম আজ শুরু হলেও প্রতিটা ইউনিটের পরীক্ষা হওয়ার এক ঘণ্টা আগ পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। সংশ্লিষ্ট ইউনিটগুলোর পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগে তা বন্ধ হয়ে যাবে। আমাদের পরীক্ষাগুলো নেওয়া হবে বেলা ১১টায়। সুতরাং পরীক্ষার দিন সকাল ১০টার পরে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে না।

এবারের পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। পরীক্ষার তারিখ আর পেছাবে না নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ কে এম মাকসুদ কামাল বলেন, আমরা নির্ধারিত তারিখেই পরীক্ষা নিতে সম্পূর্ণ প্রস্তুত আছি। ঢাকার বাইরের পরীক্ষা কেন্দ্রগুলোতে আমরা যোগাযোগ অব্যহত রেখেছি, যাতে আমরা শিডিউল অনুযায়ী পরীক্ষা নিতে পারি। এবার পরীক্ষা আর পেছাবে না।

উল্লেখ্য, আগামী ১ অক্টোবর বিজ্ঞান অনুষদভুক্ত 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হচ্ছে ভর্তি পরীক্ষা। এরপরে ২ অক্টোবর কলা অনুষদভুক্ত 'খ' ইউনিটের, ৯ অক্টোবর চারুকলা অনুষদভুক্ত 'চ' ইউনিটের লিখিত (অঙ্কন) পরীক্ষা, ২১ অক্টোবর বাণিজ্য অনুষদভুক্ত 'গ' ইউনিটের ও ২৩ অক্টোবর সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে সকাল ১১টা থেকে। 

প্রীতি / প্রীতি

কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী

‎আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল

‎নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাককানইবি ভিসির অভিনন্দন

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশে অভিযোজনে সেমিনার

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক

ধান ফসলের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তর্জাতিক কর্মশালায় পবিপ্রবির অংশগ্রহণ

৪২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুবিতে প্রথমবার শিল্প-একাডেমিয়া বৈঠক

পবিপ্রবির তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে নেছার ও সবুজ

মাদকসহ পাবিপ্রবির দুই শিক্ষার্থী আটক, ৬ ঘণ্টা পুলিশ হেফাজতে

বাকৃবির ৬৬ তম প্রতিষ্ঠাদিবস উদযাপন

কুবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইয়াছিন-তামিম

বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠাদিবসে শহীদ নাজমুল আহসান হলে বৃক্ষরোপণ কর্মসূচি