ঢাকা বৃহষ্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

কুলাউড়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার


কুলাউড়া প্রতিনিধি photo কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৪-২০২৫ দুপুর ২:৫২

মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১২টার দিকে পৌরসভাস্থ আলালপুরের তার নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কামরুল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় থানায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি। বৃহস্পতিবার রাত ১২টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানাপুলিশের একটি বিশেষ দল আলালপুরস্থ কামরুলের বাড়িতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

অভিযানকালে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার ও ডিবির ওসি আবু জাফর মোহাম্মদ কবির উপস্থিত ছিলেন।

ওসি মো. গোলাম আপছার জানান, দেশব্যাপী অস্থিতিশীল পরিবেশ রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর চলা অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে এজাহারনামীয় আসামি কামরুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

কামরুল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজুর ছোটভাই। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এমএসএম / এমএসএম

গণভোটের বিরুদ্ধে গিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছেঃ নাসীরুদ্দীন পাটওয়ারী

আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পর্যটকের ঢল

পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার

অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি

পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ

ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত

গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান

নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি

রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী

নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা

শেরপুরে নদীর ব্রীজ ধ্বসে পড়ায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে