কোনাবাড়ীতে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ
গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ী বাইমাইল এলাকায় শ্রমিক ছাঁটাই এর প্রতিবাদে গত তিনদিন ধরে বিক্ষোভ করছে হর্ণ বিল এ্যাপারেলস লিমিটেড কারখানার পোশাক শ্রমিকরা।
বৃহস্পতিবার (৮ মে) সকাল থেকে ওই কারখানার শ্রমিকরা মূল ফটকের ভিতর দিয়ে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করতে থাকেন। এসময় তারা ছাঁটাইকৃত শ্রমিকদের পূর্নবহাল ও সুয়িং ইনচার্জ সালাম ফারুকসহ একাধিক স্টাফের পদত্যাগ দাবি করেন।
পরে দুপুর দুইটার সময় যৌথবাহিনির সদস্যরা শ্রমিকদের সঙ্গে কথা বলে কারখানা কর্তৃপক্ষদের
নিয়ে কারখানার ভিতরে প্রবেশ করেন। সমস্যা সমাধানে শ্রমিকদের সঙ্গে কথা বলেন।
সাবিনা নামের এক সুয়িং অপারেটর বলেন, রোজার ছুটির দিন আমরা সকাল ১১ টা পর্যন্ত কাজ করে বের হয়ে যাই। যার কারণে ২২ জন শ্রমিককে ছাঁটাই করে। তাদের ফিঙ্গার বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তারা অন্য কোন কারখানায় চাকুরির জন্য গেলে ফিংঙ্গার নেয়না। যার কারণে
আমরা প্রতিবাদ করি। গত মঙ্গলবার বিকেল তিনটার সময় আমরা কাজ বন্ধ করে বসে থাকি।
বুধবার সকালে আরও ৩২ জন শ্রমিককে সাময়িক বরখাস্ত করার নোটিশ কারখানার মূল ফটকে সাঁটিয়ে দেওয়া হয়। এছাড়াও আমাদের চলতি মাসে ৩ দিন হাজিরা বোনাসসহ তিনদিনের হাজিরা কর্তন করা হয়। প্রতিবাদ করলে এডমিন অফিসার মারতে আসে।
নাম প্রকাশ না করার শর্তে এক নারী শ্রমিক বলেন,
আমি ৬ মাসের অন্তঃসত্ত্বা। আমাকেও ছাটাই করা হয়েছে। এ অবস্থায় আমি কোথায় যাবো। আমার
অপরাধ আমি তিন কর্তনকৃত হাজিরা দাবি করেছিলাম।
এবিষয়ে জানতে হর্ণ বিল এ্যাপারেলস লিমিটেড কারখানার এডমিন অফিসার এর সাথে যোগাযোগ করা হলে তিনি কোন তথ্য দিতে চাননি।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ সালাউদ্দিন বলেন, আইন
শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও
সেনাবাহিনীর সদস্যরা কারখানার সামনে অবস্থান করছেন। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল
নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক
গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ
নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ
কাপাসিয়ায় "গ্রিন কাপাসিয়া, ক্লিন কাপাসিয়া" কর্মসূচির শুভ উদ্বোধন
৩১ বছর ধরে বেদখলে পুরুলিয়া বিদ্যালয়ের সম্পত্তি
সাতক্ষীরার তিন শত বছরের ঐতিহ্য গুড়পুকুর মেলা শুরু
আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
স্থানীয় নির্বাচন শুরু জানুয়ারিতে শেষ জুনে
ধর্মদহে ফারুকের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী