ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

কাশিয়ানীতে গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বাড়াতে অংশীজন সমন্বয় সভা


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ৮-৫-২০২৫ বিকাল ৫:৩০

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা সম্মেলন কক্ষে আজ ৮ মে ২০২৫ তারিখে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার স্থানীয় সরকারের উপপরিচালক  বিশ্বজিত কুমার পাল (উপসচিব)। তিনি মাঠ পর্যায়ে গ্রাম আদালতের তথ্য প্রচারের ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, প্রান্তিক জনগণের কাছে এর সুবিধা পৌঁছে দিতে হবে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার  ফারজানা জান্নাত। তিনি বলেন, “গ্রাম আদালত সাধারণ মানুষের জন্য একটি বড় সহায়তা, যেখানে কম খরচে ন্যায়বিচার পাওয়া সম্ভব।” সভাটি সঞ্চালনা করেন মো: আলিউল হাসানাত খান, ডিস্ট্রিক্ট ম্যানেজার, এভিসিবি-৩ প্রকল্প।  

সভায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ধর্মীয় নেতা ও যুব সমাজের প্রতিনিধিসহ মোট ৩০ জন অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা

নিরাপদ মৎস্য পণ্য সরবরাহে ‘ReadyFish’ এর যাত্রা শুরু