রাণীশংকৈলে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত
‘‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’’ এ স্লোগান নিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য দেন- শিক্ষক ও বিএনপি নেতা ফেরদৌস আলম মানিক, কৃষি অফিসার শহীদুল ইসলাম, টিটিসি প্রশিক্ষক সাদেকুল ইসলাম, সাংবাদিক আনোয়ারুল ইসলাম, আশরাফুল আলম ও হযরত আলী প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করা বিপুলসংখ্যক বাংলাদেশি অভিবাসীদের রেমিট্যান্স পাঠানোর কথা উল্লেখ করেন। এইসাথে তারা বিদেশ গমনেচ্ছু বাংলাদেশিদেরকে প্রতারণা ও হয়রানি বন্ধের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। টিটিসি প্রশিক্ষক তার বক্তব্যে বিদেশ গমনেচ্ছুদের বিভিন্ন প্রশিক্ষণ ও দক্ষতা নিয়ে বিদেশে যাওয়ার পরামর্শ দেন। এইসাথে তিনি সরকারিভাবে প্রশিক্ষণ কেন্দ্রের সেবা নেয়ার কথা বলেন।
ইউএনও তার বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স পাঠিয়ে দেশ উন্নয়নে অবদান রাখার কথা উল্লেখ করেন। এইসাথে তিনি রেমিট্যান্স পাঠানোর প্রতিযোগিতায় বাংলাদেশি প্রবাসীদের আরো এগিয়ে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। এবং তিনি বিদেশ গমনেচ্ছুদের সচেতন থাকা ও কমপক্ষে একটি প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জনের উপর গুরুত্ব দেন।
Aminur / Aminur
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা