জয়পুরহাট চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হলেন আনোয়ারুল হক আনু
জয়পুরহাট চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচনে জেনারেল গ্রুপ থেকে পরিচালক পদে ১৫ জন এবং এ্যাসোসিয়েট গ্রুপ থেকে ৬ জন মোট ২১ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
পরিচালকদের মধ্য থেকে সভাপতি পদে বিশিষ্ট শিল্পপতি সিআইপি আনোয়ারুল হক আনু এবং সহ সভাপতি পদে বিশিষ্ট ব্যবসায়ী এস এম শামস মতিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। সিনিয়র সহ সভাপতি পদে নির্বাচনের মাধ্যমে জয় লাভ করেন বিশিষ্ট ব্যবসায়ী বজলুর রশিদ পলু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন এটি এম শাহনেওয়াজ কবীর শুভ্র।
পরিচালকবৃন্দরা হলেন:- আমিনুল বারী, আব্দুল আলিম, আবুল খায়ের প্রামানিক, আনিছুর রহমান লিটন, ডাঃ মাহবুব হাফিজ, এটিএম শাহনেওয়াজ কবীর (শুভ্র), মাশরেকুল আলম
জীবন কৃষ্ণ সরকার, মাহমুদুল হাসান মেহেদী, সাবরিনা আফরিন,
ওবাইদুর রহমান (টিসু), আনিছার রহমান লিটন, মোস্তাফিজুর রহমান, আবুবকর সিদ্দিক, মতিয়র রহমান বাধন, শাহীন মোস্তাক, আব্দুল বাতেন, মাইনুল হাসান রাসেল, আইয়ুব ইসলাম, সোহেল রানা।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এজাজ মতিন সরদার। পরিচালক পদে মনোনয়ন পত্র ক্রয়ের তারিখ ২ ও ৩ ডিসেম্বর, মনোনয়ন জমা ৫ ডিসেম্বর, ভোট গ্রহণ ১১ ডিসেম্বর। সভাপতি, সিনিয়র সহ সভাপতি এবং সহ সভাপতি পদে মনোনয়ন পত্র ক্রয়ের তারিখ ১৪ ডিসেম্বর, মনোনয়ন জমা ১৫ ডিসেম্বর এবং ভোট গ্রহণ ১৭ ডিসেম্বর। নির্বাচন পরিচালন বোর্ড কতৃক চূড়ান্ত ঘোষণা ২২ ডিসেম্বর।
Aminur / Aminur
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’