ঢাকা বৃহষ্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

রাজশাহী-৬ আসনে এমপি পদপ্রার্থী আবু সাইদ চাঁদের মনোনয়ন ফরম উত্তোলন


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১২-২০২৫ বিকাল ৫:৪১

রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)  সকাল সাড়ে ১১ টার সময় চারঘাট উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে এ মনোনয়ন উত্তোলন করা হয়। 
মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক ও রাজশাহী -৬ আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী আবু সাইদ চাঁদ, বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও পৌর সভার সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন (লিটন), বাউসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে আবু সাইদ চাঁদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার আশা প্রকাশ করে বলেন, আমি রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সকল জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করছি। আপনাদের দোয়া এবং সহযোগিতায় আগামী নির্বাচনে আমি বিজয়ী হলে আমার নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নে এবং বেকারত্ব ঘুচাতে শতভাগ কর্মসংস্থানের ব্যাবস্থা করবো ইনশাল্লাহ। এ সময় তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। উপস্থিত নেতৃবৃন্দ এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Aminur / Aminur

হবিগঞ্জের মাধবপুরে শারদীয় দুর্গোৎসব: পূজার আলোয় সম্প্রীতি ও মানবতার বন্ধন

কক্সবাজারে সৈকতে ভেসে এলো আরও এক মরদেহ, নিহত বেড়ে ৪

চাঁদপুরে মা ইলিশ রক্ষায় দুই অভিযানে আটক ৭, জাল ও নৌকা জব্দ

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাগেরহাটে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

​দৌলতখানে সুপারি বাগানে যুবকের রহস্যজনক মৃত্যু: এলাকায় গুঞ্জন

নেত্রকোণায় শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন ৫৪৯ মণ্ডপে

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ওজোপাডিকো কার্যালয়ে হাজীরহাট বাজারের ব্যবসায়ীদের অবস্থান

রুপগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় চালকসহ দুইজন নিহত

সাজেক সড়কে ফের অবরোধ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলি

লাকসামে শারদীয় দূর্গোৎসবের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন সম্পন্ন

বিজয়া দশমীতে মুকসুদপুরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সেলিমুজ্জামান এমপির শুভেচ্ছা বিনিময় ও উপহার বিতরণ

পটিয়ায় কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় বান্দরবানে মিলল ১৪৪ বস্তা চিনি