মেহেরপুরে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ডেইরি খামারিদের মাঝে ঘাস ও খড় কাটার মেশিন বিতরণ
মেহেরপুরে ডেইরি খামারিদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও খামার ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ঘাস ও খড় কাটার মেশিন বিতরণ করা হয়েছে।
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) ও ড্যানিডার অর্থায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাস্তবায়িত রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি)-এর আওতায় “নিরাপদ মাংস, দুধ ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন” শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের অংশ হিসেবে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আজ দুপুরে শহরের বড়বাজার এলাকায় ওয়েভ ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আলম, এরিয়া ম্যানেজার। তিনি বলেন, “খামার যান্ত্রিকীকরণের ফলে উৎপাদন বৃদ্ধি পাবে, সময় ও শ্রম সাশ্রয় হবে। অল্প সময়ে বেশি কাজ করা সম্ভব হবে এবং খামার ব্যবস্থাপনা আরও উন্নত হবে। পাশাপাশি রোগবালাই কমে আসবে ও খামারগুলো আধুনিকায়নের পথে এগিয়ে যাবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ আশরাফুল হক, ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর এবং সহিবা খাতুন, সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানে উপকারভোগী খামারিদের হাতে আনুষ্ঠানিকভাবে মেশিন তুলে দেওয়া হয়।
Aminur / Aminur
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা