তানোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী দগ্ধ, গবাদিপশুর প্রাণহানি
রাজশাহীর তানোর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নারী গুরুতর দগ্ধ হয়েছেন। এ ঘটনায় দুটি গরু ও কয়েকটি ছাগল আগুনে পুড়ে মারা গেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে তানোর পৌর এলাকার তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে এ মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ আগুনের সূত্রপাত হয়ে দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। এতে একটি বসতঘর ও একটি গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ঘরে অবস্থানরত বানু নামের এক নারী আগুনে গুরুতর দগ্ধ হন। একই সঙ্গে গোয়ালঘরে থাকা দুটি গরু ও কয়েকটি ছাগল আগুনে পুড়ে প্রাণ হারায়। খবর পেয়ে তানোর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে দগ্ধ নারী বানুকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
Aminur / Aminur
বিলাইছড়িতে লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত
মনপুরায় মেঘনার এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা
সুবর্ণচরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
বাকেরগঞ্জে সরকারের ১৮০ দিনের উন্নয়ন কার্যক্রম তুলে ধরলেন এমপি আবুল হোসেন খান
আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু
দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ
ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে সার ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা
জীবন ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা: কর্মচারীর সংবাদ সম্মেলন
গজারিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন
শ্যামনগরে মিথ্যা মামলা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
পার্বত্য অঞ্চলের বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদে পরিনত করতে হবেঃ মীর হেলাল উদ্দীন এমপি
যশোরে পৃথক অভিযানে ১৯ কেজি গাঁজাসহ পাঁচজন আটক