ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সিংড়ায় সাংবাদিক সাকিলকে রক্তাক্ত জখম, থানায় মামলা


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ৮-৫-২০২৫ দুপুর ৪:৫৭

নাটোরের সিংড়ায় সাংবাদিক সাকিল (২৫) কে হত্যার উদ্দেশ্য মাথায় ইট দিয়ে মাথা থেতলে রক্তাক্ত জখম করা হয় এবং বেধড়ক মারপিট করে প্রতিপক্ষরা। সে দৈনিক বাংলাদেশের সমাচার পত্রিকার সিংড়া উপজেলা প্রতিনিধি ও উপজেলার ইটালী ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য জহুরুল ইসলামের পুত্র। 
বৃহস্পতিবার (৮ মে) সকাল সাড়ে নয়টার দিকে সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের বনকুড়ি বাজার এলাকায় এঘটনা ঘটে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলমান রয়েছে বলে জানিয়েছে আহত সাংবাদিকের পরিবার। 
জানা যায়, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি সাংবাদিক শাকিল আহমেদ সকালে বুনকুড়ি বাজারে চা খেতে আসলে শালমাড়া গ্রামের মোঃ মুনসুর (৪৮) পিতা মৃত মোহাম্মদ ফকির, শাকিল ফকির, পিতা: মুনসুর সহ ৪/৫ জন দলবদ্ধ হয়ে সাংবাদিক শাকিলের উপরে হামলা চালায়। এ-সময় তার কাছে টাকা নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। তাকে রক্তাক্ত জখম করা হয়, পরে স্থানীয়রা উদ্ধার করে আহতবস্থায় সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছে।
এ ঘটনায় নিন্দা জানিয়েছে সিংড়া মডেল প্রেসক্লাব, রুরাল জার্নালিস্ট ফোরাম (আরজেএফ) ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।
এ বিষয়ে সিংড়া থানার ওসি (তদন্ত) বলেন, এ বিষয়ে আমরা অবগত হয়েছি। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক