ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বেনাপোল পৌরসভার লোক দেখানো ‘ওয়ানস্টপ সার্ভিস সেন্টার’ চালু


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ৮-৫-২০২৫ বিকাল ৫:৪

উন্নত মানের নাগরিক সেবার ব্রত নিয়ে ২০২৩-২৪ অর্থ বৎসরে বেনাপোল পৌর ভবনের ১ম তলায় একই স্থানে সকল সোবা প্রদান কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রায় দুই কোটি টাকা ব্যায়ে এডিপির অর্থায়নে ওয়ানস্টপ সার্ভিস সেন্টার চালু হলেও লোক দেখানো ওয়ানস্টপ সার্ভিস দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। গত ২৪ ডিসেম্বর ২০২৪ যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম ওয়ানস্টপ সার্ভিস সেন্টারের শুভ উদ্বোধন করেন। এরপর হতেই পৌর নাগরিকেরা একই স্থানে সকল সেবা দেওয়ার কার্যক্রম থাকলেও বিগত দুই মাস ধরেই সেবা বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জরুরী সেবা নিতে পৌর নাগরিক সেবা প্রত্যাশীদের যেতে হচ্ছে আলাদা আলাদা কক্ষে। সরেজমিনে গেলে এই অভিযোগের সত্যতা মিলেছে। পৌরসভার নিচে ওয়ানস্টপ সার্ভিস সেন্টারে অনেক গুলি খালি টেবিল চেয়ার পড়ে থাকলেও কেবলই ট্রেড লাইসেন্স শাখা ও ট্যাক্স আদায় শাখার কার্যক্রম পরিচালিত হচ্ছে। বেনাপোল পৌরসভায় সেবা নিতে আসা বেনাপোল ৩ নং ওয়ার্ডের বাসিন্দা শেখ সেলিম বলেন ওয়ানস্টপ সার্ভিসের অফিস খালি পড়ে থাকলেও অন্যত্র গিয়ে জরুরী সেবা কার্যক্রম প্রশ্নবিদ্ধ ও সন্দিহান।এতে করে আমরা বিড়ম্বনায় পড়ছি।এ বিষয়ে বেনাপোল পৌরসভার সচিব সাইফুল ইসলাম মুঠো ফোনে জানান,জায়গা স্বল্পতার কারনে কিছু সেবা আলাদা কক্ষে দেওয়া হচ্ছে।তাহলে ব্যায় বহুল ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালুর প্রয়োজনীয়তা প্রশ্নে? জবাব এড়াতে তিনি পৌর প্রকৌশলির সহিত কথা বলতে বলেন।একই কর্মস্থলে ১৬ বৎসরের অধিক সময় ধরে থাকা বেনাপোল পৌরসভার দূর্নীতিগ্রস্থ প্রকৌশলী মোশারেফ হোসেনের সাথে যোগাযোগের চেষ্ঠা চালালেও সাক্ষাৎ না মেলায় বক্তব্য জানা যাইনী। পৌরসভার “ওয়ানস্টপ সার্ভিস সেন্টার” এর মত ব্যায় বহুল প্রকল্প বাস্তবায়নের পূর্বে কেন জায়গা স্বল্পতাকে প্রাধান্য দেওয়া হয়নি জানতে চাইলে মুঠোফোনে বেনাপোল পৌরসভার বর্তমান প্রশাসক ডাঃ কাজী নাজিব হাসান বলেন এ ব্যাপারে বেনাপোল পৌরসভার সাবেক মেয়র বলতে পারবেন। ৫ আগস্টের পরবর্তী সময়ে আমি বেনাপোল পৌরসভার দায়িত্বভার গ্রহণ করেছি। উল্লেখ্য পৌরবাসীর কাছ হতে বিনা রশিদে পানির সংযোগ লাইনের টাকা উত্তোলন করে তা পৌর তহবিলে জমা না দিয়ে আত্নসাৎ চেষ্ঠা, পৌর এলাকার ভবন নির্মাণ কাজের অনুমোদনে অর্থ বানিজ্য, নিজ প্রতিষ্ঠানে সয়েল টেস্টের নামে টাকা হাতানো, ঠিকাদার প্রতিষ্ঠান গুলোর কাছ হতে ঘুস বানিজ্যের মাধ্যমে কাজ পাইয়ে দেওয়া ও প্রকল্প ব্যায় বাড়ানোসহ একাধিক অভিযোগে প্রকৌশলী মোশারফ হোসেনের নামে বিভিন্ন পত্রপত্রিকায় খবর প্রকাশিত হলেও অজানা রহস্য সে বেনাপোল পৌরসভায় বহাল থেকেই অনিয়ম-দূর্নীতির কর্মযজ্ঞ চালাচ্ছে। সরেজমিনে অনিয়ম-দূর্নীতির তদন্ত করে পৌরসভার “ওয়ানস্টপ সার্ভিস সেন্টার সার্ভিস” এ পূর্বের ন্যায় সেবা কার্যক্রম পেতে যশোরের জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন পৌর এলাকার ভুক্তভোগী নাগরিকরা। 

এমএসএম / এমএসএম

ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা