ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সের পেছনে বাসের ধাক্কা, নিহত ৫


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৫-২০২৫ দুপুর ৪:৫০

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে থেমে থাকা অ্যাম্বুলেন্সে যাত্রীবাহী বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।বৃহস্পতিবার (৮ মে) দুপুর দেড়টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা মর্ডান গার্ডেন সিটির সামনে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রোগী নিয়ে একটি অ্যাম্বুল্যান্স ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সিরাজদিখানের নিমতলা এলাকায় চাকা বিকল হয়ে যায়। এরপর মহাসড়কের পাশে থেমে চাকা মেরামত করা হচ্ছিল। এ সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয় এবং সেখানে দাঁড়িয়ে থাকা আরোহীদের চাপা দেয়। বাসচাপায় অ্যাম্বুল্যান্সের এক নারী আরোহী ঘটনাস্থলেই নিহত হন। আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে আরও চারজনের মৃত্যু হয়।

সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল এবং হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার করে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এবং আহত বাকিদের স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

এ ব্যাপারে সিরাজদিখান উপজেলা ফায়ার সার্ভিসের ওয়ারলেন্স অফিসার মো. আরিফ আনোয়ার বলেন, আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে নিয়ে গেছে। অ্যাম্বুলেন্সের চাকা বাস্ট হওয়ার কারণে চাকা ঠিক করতে ছিল। এমন সময় দক্ষিণবঙ্গগামী একটি যাত্রীবাহী বাস এসে অ্যাম্বুলেন্সের যাত্রীদের ওপর উঠিয়ে দেয়।

হাষাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন এবং ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পরে চারজনকে মৃত্যু ঘোষণা করা হয়েছে।

এমএসএম / এমএসএম

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা

নিরাপদ মৎস্য পণ্য সরবরাহে ‘ReadyFish’ এর যাত্রা শুরু