ভারত থেকে আসা ১০ ‘বাংলাদেশি’ শ্রমিককে আটক করেছে বিজিবি
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতে কাজ করতে যাওয়া ১০ বাংলাদেশি শ্রমিককে বৃহস্পতিবার ৮ মে সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আটক করেছে। সীমান্তবর্তী হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের চাপসা বিওপি'র ৩৪৭/৬ নং পিলারের কাছে তাদের আটক করা হয়। হরিপুর থানার ওসি তদন্ত শরিফুল ইসলাম ঘটনার সত্যতা সকালের সময় প্রতিনিধিকে নিশ্চিত করেন।
আটককৃত শ্রমিকরা হলেন- সেতাবগঞ্জ উপজেলার নারউল এলাকার হাবিল উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (২৬), একই উপজেলার ভাবির মোড় এলাকার আবেদ আলীর ছেলে আবজাল হোসেন (২৫), একই উপজেলার রামনগড় এলাকার মৃত সেদেম চন্দ্র রায়ের ছেলে পরিবেশ চন্দ্র রায় (২২), একই উপজেলার হাটমাধবপুর এলাকার মৃত নীল কমল সরকারের ছেলে শ্রী স্বপন চন্দ্র রায় (২০), একই উপজেলার তেতড়া গ্রামের মেহেরাব আলীর ছেলে মোসলেম (৩০), একই উপজেলার বেলবাস গ্রামের প্রকৃত চন্দ্র রায়ের ছেলে নয়ন চন্দ্র রায় (২২), বিরল উপজেলার মানিকপাড়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে সোহেল রানা (৩২), একই উপজেলার সাংশনডিয়া এলাকার মৃত মসলিম উদ্দিনের ছেলে তমিজ উদ্দিন (৫০), একই উপজেলার ফুলবাড়িহাট আটমেরা এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে সালমান (৪১) ও ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার রমানাথপুরের বিষেনের ছেলে সন্তোষ (২৭)।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, প্রায় ৭ বছর আগে ওই দশ ব্যক্তি দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে কাজের সন্ধানে ভারতে যায়। ভারত থেকে ঘটনার দিন ফিরে আসার সময় বাংলাদেশের চাপসা বিওপি সীমান্তে বিজিবি তাদের আটক করে।
হরিপুর থানার ওসি তদন্ত আরো জানান, ওই ব্যক্তিরা অবৈধভাবে ভারত-বাংলাদেশে যাতায়াত করায় তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে।
এমএসএম / এমএসএম
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব
নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ
প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন
বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম
কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক
ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা
বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই
কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ