ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে পরকীয়ার জেরে আটো চালক হত্যা,গ্রেপ্তার-২


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২৫-৪-২০২৫ দুপুর ২:৫৪

ঢাকার ধামরাইয়ে পরকীয়া প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামী হত্যার অভিযোগে স্ত্রী ও তার প্রেমিককে গ্রেপ্তার করে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়ে ধামরাই থানা পুলিশ।

শুক্রবার (২৫ এপ্রিল) ধামরাই থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মোঃ শাহীনুর কবির।

গ্রেপ্তাররা হলেন ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই উত্তর পাড়া আশ্রয়ণ কেন্দ্রের মৃত চাঁন মিয়ার ছেলে মোঃ তোফাজ্জল মিয়া (৪৮) ও সানোড়া ইউনিয়নের বাটুলিয়া এলাকার জয়তুন (৪০)। নিহত মোঃ আলী (৩৮) জয়তুনের স্বামী। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।

পুলিশ জানায়, ২০ এপ্রিল সকালে প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বের হন মোঃ আলী। এরপর সন্ধ্যায় ধামরাই উপজেলা পরিষদের নির্মাণাধীন নতুন ভবনের চতুর্থ তলার একটি টয়লেট থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
তদন্তে জানা যায়, নিহত মোঃ আলীকে হত্যার পরিকল্পনা করেছিলেন তার স্ত্রী জয়তুন ও প্রেমিক তোফাজ্জল। ঘটনার দিন বাঁশ কেনার কথা বলে তোফাজ্জল মোঃ আলীকে নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তোফাজ্জলকে ইট দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি অজ্ঞান হয়ে যান। এরপর জয়তুন ঘটনাস্থলে গিয়ে ছুরি দিয়ে মাথা ও পিঠে একাধিক আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে।
পরে সন্ধ্যায় ওই ভবনে খেলতে যাওয়া কয়েকজন শিশু মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় প্রথমে তোফাজ্জল মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে জয়তুনকেও গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী হত্যায় ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার