ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ইরান এক্সপো ২০২৫-এ অংশ নিচ্ছেন বাংলাদেশি প্রতিনিধি দল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-৪-২০২৫ দুপুর ৩:২৫

ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিতব্য ৭ম ইরান এক্সপো ২০২৫ (২৮ এপ্রিল - ২ মে) এবং ইরান ইন্টারন্যাশনাল ট্যুর অপারেটর্স ফোরাম (আইটিএফ ২০২৫)-এ বাংলাদেশ থেকে তিনজন বিশিষ্ট ব্যক্তিত্ব আমন্ত্রিত হয়েছেন।

*হাওজা নিউজ এজেন্সি*’র প্রাপ্ত তথ্যমতে এবারের ইরান এক্সপোতে আমন্ত্রিত বাংলাদেশী প্রতিনিধি দলে রয়েছেন- ইমাম হোসাইন (আ.) ট্যুর এন্ড ট্রাভেলের স্বত্বাধিকারী ও পরিচালক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা আমজাদ হোসাইন। তার সফরসঙ্গী হবেন- ব্যবসায়ী ও বাণিজ্যিক প্রতিনিধি জনাব শাহবাজ হোসেন এবং পর্যটন ও বাণিজ্য খাতের বিশেষজ্ঞ জনাব মুহাম্মাদ জাকারিয়া।  

এই আন্তর্জাতিক প্রদর্শনীতে ইরানের রপ্তানি সম্ভাবনা, পর্যটন ও বাণিজ্যিক সুযোগ নিয়ে আলোচনা হবে। এতে ১১০টি দেশের ৪,০০০ এরও বেশি ব্যবসায়ী ও পর্যটন অপারেটর অংশ নিচ্ছেন।

বাংলাদেশি প্রতিনিধিদল ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেবেন।  

ইরান এক্সপো ২০২৫-এ খাদ্য, কৃষি, পর্যটন, হস্তশিল্প, পেট্রোকেমিক্যালসহ বিভিন্ন খাতের ১,০০০ কোম্পানি অংশগ্রহণ করছে। এছাড়া, আইটিএফ ২০২৫ ফোরামে বিশ্বব্যাপী ট্যুর অপারেটরদের সাথে নেটওয়ার্কিং ও সমঝোতা চুক্তি স্বাক্ষরের সুযোগ থাকবে।  

এই অনুষ্ঠানের আয়োজনে রয়েছে ইরানের শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয় এবং সংস্কৃতি, ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প মন্ত্রণালয়।

এমএসএম / এমএসএম

ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।

বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট

রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ

১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা

হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে

‎পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক