উদ্বোধনের ৫ বছর পার, তবুও চালু হয়নি কর্ণফুলী কলেজ ছাত্রীনিবাস
রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী সরকারি কলেজের ছাত্রীনিবাসটি উদ্বোধনের ৬ বছর পার হলেও অদ্যাবদি চালু হয়নি।
এতে পাহাড়ের দুর্গম এলাকা থেকে আসা ছাত্রীদের নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাদের ভাড়া বাড়িতে বা মেসে থেকে পড়াশোনা করতে হচ্ছে। এদিকে দিনের পর দিন ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে।
কলেজ সূত্রে জানা গেছে, ২০১৬-১৭ অর্থবছরে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে এক তলা ভবনের ছাত্রীনিবাস নির্মাণ করে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। ২০১৯ সালের ২৪ মার্চ তৎকালীন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা ছাত্রীনিবাসটির উদ্বোধনও করেন। এখানে ১২ জন ছাত্রী থাকার ব্যবস্থা রয়েছে। ভবনটিতে পানি ও বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উদ্বোধনের পর থেকেই ছাত্রীদের নামে এটি বরাদ্দ দেয়নি কলেজ কর্তৃপক্ষ। ফলে অব্যবহৃতই রয়ে গেছে ভবনটি। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ভবনের মূল ফটকে ঝুলছে তালা। দীর্ঘদিন না খোলায় ভবনের জানালা দরজায় ও তালায় মরিচা পড়েছে। অযত্ন অবহেলায় পরিত্যক্ত অবস্থায় আছে ভবনটি। চারদিকে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশ। দিনের পর দিন এভাবে পড়ে থাকলে ব্যবহারের আগেই পুরোপুরি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্রী জানান, কলেজে অধিকাংশ গরীব পরিবারের সন্তান লেখাপড়া করে। বিশেষ করে কাপ্তাই ও বিলাইছড়ি উপজেলার বিভিন্ন দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থী রয়েছে। তাদের নিয়মিত যাতায়াত করা সম্ভব হয় না। তাই অনেকে কলেজ এলাকার আশপাশে বাসা ভাড়া নিয়ে বা মেসে থাকছে। এতে বাসাভাড়া ও দৈনিক খাবার খরচেই অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে তাদের। অনেক অসচ্ছল পরিবারের ছাত্রী এ ব্যয় বহন করতে পারছে না। ছাত্রীনিবাসটি খুলে দিলে অনেকের সমস্যার সমাধান হতো।
এবিষয়ে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরী বলেন, সীমানাপ্রাচীর না থাকায় নিরাপত্তাজনিত কারণে ছাত্রীনিবাসটি চালু করা হয়নি। ছাত্রীনিবাসটির সীমানাপ্রাচীর, নিরাপত্তা প্রহরী ও হোস্টেল সুপার নিয়োগের জন্য একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। এসব সমস্যার সমাধান হলে ছাত্রীনিবাসটি চালু করা হবে।
প্রসঙ্গত, কাপ্তাই উপজেলার কর্ণফুলী সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে প্রায় ২ হাজার ১৬৬ শিক্ষার্থী রয়েছে। কাপ্তাই উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার অনেক শিক্ষার্থী এখানে লেখাপড়া করে থাকে।
এমএসএম / এমএসএম
শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
শালিখায় অবৈধভাবে সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
Link Copied