কমলগঞ্জে নীলেশ্বর মূখার্জির জন্মবার্ষিকীতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মৌলভীবাজারের কমলগঞ্জে নৃত্যাচার্য নীলেশ্বর মূখার্জির জন্মবার্ষিকীতে তার স্বরণে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মণিপুরী রাসনৃত্যে বিশেষ অবদান রাখায় রাসনৃত্য গুরু চন্দ্র মোহন সিংহকে ললিতকলা একাডেমি থেকে সম্মাননা প্রদান করা হয়।
শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় মণিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে একাডেমির অডিটোরিয়ামে উপ-পরিচালক (অতি:দায়িত্ব) প্রভাস চন্দ্র সিংহ এর সভাপতিত্বে ও সংগীত প্রশিক্ষক সুতপা সিনহার সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মণিপুরী রাসলীলার ওস্তাদ চন্দ্র মোহন সিংহ, অব; শিক্ষক বসন্ত কুমার সিংহ, কমলগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক এমএ ওয়াহিদ রুলু, মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সহ সভাপতি রঞ্জু সিংহ, সাংবাদিক নির্মল এস পলাশ, সালাউদ্দিন শুভ প্রমুখ।
জানা যায়, নৃত্যাচার্য নীলেশ্বর মূখার্জির ছিলেন একজন নৃত্যগুরু কমলগঞ্জে বালিগাঁও গ্রামে তার জন্ম। তিনি কবিগুরু রবিন্দ্রনাথের প্রতিষ্ঠিত শান্তি নিকেতনে মণিপুরী নৃত্যের একজন প্রশিক্ষক ছিলেন এবং মণিপুরী নৃত্য প্রচার ও প্রসারে নীলেশ্বর মূখাজ্জ্বী রবিন্দ্রনাথের সহযোগী ছিলেন। তিনি গীতিনাট্য চিত্রাংগদা ও নীটির পূজা সহ অসংখ্য গীতিনাট্য পরিবেশন, অভিনয় ও নৃত্যগীতে বিশেষ ভুমিকা রাখেন। ভারতের সাবেক প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরাগান্ধী তাহার ছাত্রী ছিলেন এবং তার মৃত্যুতে শোকবার্তা প্রেরন তৎসময়ে দশ হাজার টাকা দিয়েছিলেন শ্রাদ্ধ অনুষ্ঠানে।
অনুষ্ঠানে একাডেমির প্রশিক্ষক, শিক্ষার্থী অভিভাবক, সাংবাদিক সহ সুধীজনরা উপস্থিত ছিলেন ।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন
চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার
ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি
লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন
কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন
আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ
শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল
নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ
লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী
কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১
ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য