ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ফ্যাসিস্ট আ’লীগের বিরুদ্ধে উত্তরায় মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-৪-২০২৫ বিকাল ৬:৪৫

ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্য ও বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম বন্ধ রাখার দাবি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪ টায় আব্দুল্লাহপুর মাছের আড়তের সামনে থেকে মিছিলটি বের হয়। উত্তরা পশ্চিম থানা, উত্তরা পূর্ব থানা, বিমানবন্দর থানা, তুরাগ থানা, উত্তরখান থানা ও দক্ষিণ খান থানা মৎস্যজীবী দলের সমন্বয়ে বিক্ষোভ মিছিলটির আয়োজন করা হয়। এসময় ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দলের আহবায়ক আমির হোসেন আমির ও সদস্য সচিব বাকী বিল্লাহ’র নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন, উত্তরা পশ্চিম থানা মৎস্যজীবী দলের সভাপতি হাফিজ আহমেদ, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, উত্তরা পূর্ব থানা মৎস্যজীবী দলের সভাপতি এরশাদ মিয়া, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। বিমানবন্দর থানা মৎস্যজীবী দলের সভাপতি রুবেল সিকদার, সাধারণ সম্পাদক আয়নাল মিয়া,  তুরাগ থানা মৎস্যজীবী দলের সভাপতি নাজির মিয়া, সাধারণ সম্পাদক সবুজ মিয়া, উত্তরখান থানা মৎস্যজীবী দলের সভাপতি শাহিন মিয়া, সাধারণ সম্পাদক শিবলু মিয়া, দক্ষিণ খান থানার সভাপতি-সাধারণ সম্পাদক সহ আরো মৎস্যজীবী দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় তারা স্বৈরাচার আওয়ামী লীগকে সতর্ক করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। বক্তারা বলেন একেকটি লাশে হিসাব দিয়ে তারপর বাংলার মাটিতে আওয়ামী লীগ’কে রাজনীতি করতে হবে। আওয়ামী লীগের প্রতিটি নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের রাজনীতির ময়দান থেকে বিতাড়িত করা হবে। পরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিলটি উত্তরা পূর্ব থানার সামনে গিয়ে শেষ হয়।

Aminur / Aminur

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন