ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

কালিয়ার কাঞ্চনপুরে ভাংচুর, লুটপাট অব্যাহত, কেঁটে নিচ্ছে জমির ধান


জিহাদুল ইসলাম, কালিয়া photo জিহাদুল ইসলাম, কালিয়া
প্রকাশিত: ২৬-৪-২০২৫ দুপুর ৩:১

নড়াইলের কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামে অব্যাহত রয়েছে ভাংচুর ও লুটপাট। এ ছাড়া মাইকিং করে জোর পূর্বক কেটে নিচ্ছে একাধিক পরিবারের  জমির ধান। 

২৬ এপ্রিল (শনিবার)  সরেজমিনে গেলে ভুক্তভোগী প্রতিবন্ধী কামরুল কাজীর স্ত্রী জোসনা বেগম জানান, পিকুল শেখের নেতৃত্বে এলাকায় মাইকিং করে বলা হচ্ছে মিলন মোল্যার দলের কেউ ধান কাঁটতে মাঠে গেলে দেখে নেওয়া হবে এবং ওই রাতেই কে বা কারা আমাদের ধান কেটে নিয়ে গেছে। আর কয়েকদিন আগে বাড়ী ভাংচুর ও লুটপাট করায় আমরা অন্য গ্রামে মানবেতর জীবনযাপন করছি। কিন্তু পরশু রাতে বাড়ীর সব কটি ঘর আবারো ভাংচুর করে মাটিতে মিশিয়ে দিয়েছে পিকুল শেখের লোকজন। এ ছাড়া পূর্বের ভাংচুর ও লুটপাটের বিষয়ে কালিয়া থানায় এজাহার জমা দিলেও রেকর্ড করেনি থানা পুলিশ। 

কামরুল কাজীর স্ত্রী জোসনা বেগমের মেয়ে শাহাবাগ ইউনাইটেড একাডেমী নবম শ্রেনীর ছাত্রী সুমাইয়া খানম জানান, তার সমস্ত বই পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা। আমাদের ঘরবাড়ী কিছুই অবশিষ্ট নেই, পরের বাড়ীতে আশ্রয় নিয়েছি। জমির ধানও আমরা আনতে পারছি না। আমরা কি খেয়ে বাঁচবো? পার্শবর্তী পাইটকেল বাড়ী গ্রামের মকিদুল মোল্যা ভাংচুর দেখতে এসে দুঃখ প্রকাশ করেন।

কামরুল কাজীর ভাই বউ ঝুমা বেগম বলেন, পিকুল শেখের নেতৃত্বে ১০/১৫ জন লোক আমার ভাসুরের বাড়ীঘর ভেঙ্গে মাটিতে মিশিয়ে দিয়েছে। আমরা এর বিচার চাই। এ বিষয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)  আব্দুল্লাহ আল মামুন বলেন, ধান কাটার বিষয়ে এখনো কোন অভিযোগ পাননি। পূর্বের ভাংচুর ও লুটপাটের বিষয়ে জোসনা বেগমের দায়েরকৃত এজাহার রেকর্ডের বিষয়ে জানতে চাইলে বলেন, তিনি নতুন এসেছেন তবে বিষয়টি তিনি দেখবেন বলে জানান।

এমএসএম / এমএসএম

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩

হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন