আনোয়ারায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
হেফাজতে ইসলাম বাংলাদেশ আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের মুসলিম নিপিড়ন,ওয়াকফ বিল বাতিল, নারী সংস্কার কমিশন বাতিলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫) এপ্রিল বিকেল ৩টার দিকে উপজেলার কালাবিবির দীঘির মোড় হয়ে টানেল চত্বরে এসে সমাবেশ ও দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।
এতে হেফাজতে ইসলাম বাংলাদেশ আনোয়ারা উপজেলা শাখার সভাপতি মাওলানা তৈয়ব বিন হালিম এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আমির হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ কাসেমী।এসময় সমাবেশে বক্তারা বলেন,ফিলিস্তিনি ভাইদের রক্ষা করতে বাংলাদেশের কোটি কোটি তৌহিদী জনতা প্রস্তুত রয়েছে।অতীতে সকল ষড়যন্ত্র মোকাবেলায় ফ্যাসিষ্ট ও জালেমদের বিরুদ্ধে দেশের আলেম ওলামা এবং ছাত্র-জনতা অনেক ভূমিকা রেখেছে। ভারতে মুসলমানদের নিপিড়ন বন্ধ,ওয়াকফ বিল বাতিল,নারী সংস্কার কমিশন বাতিল করার আহবান জানান। পাশাপাশি বাংলাদেশের সর্বত্র ইসরায়েলি পণ্য বয়কট এবং ফিলিস্তিনের জন্য ফান্ড সংগ্রহের অনুরোধ জানান।
এতে উপস্থিত ছিলেন,উপজেলা সহ সভাপতি মাওলানা রেজাউল করিম, সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ এজাজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হান্নান,মাওলানা তৈয়ব,সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদুল হক,,মাওলানা ইরফানুল হক বিন হালিম,প্রচার সম্পাদক,মাওলানা আব্দুর রহিম,দপ্তর সম্পাদক মাওলানা নেজাম উদ্দিন তালুকদার,আবরার নেওয়াজ সালেহ, মোকাদ্দস হোসাইন তোরাবী,জাহাঙ্গীর আলম,সহ ইসলাহুল মুসলিমিন ফাউন্ডেশন এর সভাপতি মাওলানা ক্বারী আব্দুল মোমিন প্রমুখ।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী
ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার
Link Copied