৯ম পে কমিশন গঠনসহ ৫ দফা দাবিতে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সংবাদ সম্মেলন
অবিলম্বে ৯ম বেতন কমিশন গঠন, ৫০ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদানসহ ৫ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলন সংগঠনের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ এই দাবি জানান। দাবি পূরণের প্রত্যয়ে আগামী ১০ এবং ১১ মে দুই দিনব্যাপী সংগঠনের একাদশ জাতীয় সম্মেলনের ঘ্ষেণা দেওয়া হয়।
নোমানুজ্জামান আল আজাদ বলেন, বিগত স্বৈরশাসনের অবসান হলেও বিভিন্ন সরকারি দপ্তরে এখনো ফ্যাসিবাদের দোসররা বিদ্যমান। গণকর্মচারীরা গত ১৫ বছর ধরে আর্থিক ও প্রশাসনিক চরম বৈষম্যের শিকার। এতে কর্মচারীদের মধ্যে অসন্তোষের জন্ম দিয়েছে। বৈষম্য নিরসনে ১০ ধাপে বেতন নির্ধারণসহ ৫ দফা দাবি বাস্তবায়নের বিকল্প নেই। সম্মেলনে শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, ভিয়েতনাম, ভারতসহ বিভিন্ন দেশের গণকর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন বলে জানান নোমানুজ্জান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সৈয়দ সারোয়ার হোসেন, মো. আজিম, বদরুল আলম সবুজ, মো. রোকনুজ্জামান, জিল্লুর রহমান খান, ইউসুফ আলী, মোহাম্মদ আলী, কুতুব উদ্দিন সেলিম, এম.এ আউয়াল, ফাহমিদা আক্তার ইলা প্রমুখ।
এমএসএম / এমএসএম
বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে
যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত
রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান
অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব
সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত
রাজউকের অভিযানে জিয়া স্মরণীতে দুই নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মিটার জব্দ
ছাতারপুলে মেরুল ব্রিজ নির্মাণ ও সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের শুভেচ্ছা বিনিময়
ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন
শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন
৭ নভেম্বরের বিপ্লব থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: এক দীর্ঘ সংগ্রামের গল্প