রায়গঞ্জে কলেজে ভাংচুর ও লুটপাটের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জের রায়গঞ্জে কলেজে ভাংচুর ও লুটপাটের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার সলঙ্গা থানার দাদপুর জিআর ডিগ্রী কলেজ হল রুমে এ সংবাদ সম্মেলন করে কলেজ কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যক্ষ মো. জামাল উদ্দিন।
এ সময় তিনি বলেন, কামাল হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমাদের কলেজে হামলা, ভাংচুর ও লুটপাট করে। তারা প্রথম কলেজের নাইটগার্ড মো. রোস্তম আলী কে অস্ত্রের মুখে জিম্মি করে ৩টি কক্ষ ও কম্পিউটার ভাংচুর করে। পরে ৪টি কম্পিউটারসহ প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়। দুর্বৃত্তমূলক এ ধরনের কাজের সুষ্ঠু তদন্ত করে আইনের আওতায় এনে বিচারের জোর দাবী জানান তিনি।
এ সময় শিক্ষক শিক্ষার্থীসহ কলেজ পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে