ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

সন্ত্রাসী কবির-মুসার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৪-২০২৫ দুপুর ১২:২৬

গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জিয়াদ হাসান নামের একজনকে নির্মমভাবে গুলি করে হত্যার ঘটনায় সন্ত্রাসী কবির আহমেদ ও মুসা আহমেদসহ ৪৮২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। গত ২২ এপ্রিল মৃত জিয়াদ হাসানের ভাই পারভেজ হোসেন বাদী হয়ে রাজধানীর কদমতলী থানায় মামলাটি দায়ের করেন। 

জানা যায়, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্মমভাবে জিয়াদ হাসানকে গুলি করে হত্যার ঘটনায় মৃত জিয়াদ হাসানের ভাই পারভেজ হোসেন বাদী হয়ে সন্ত্রাসী কবির আহমেদ ও মুসা আহমেদসহ ৪৮২ জনকে আসামি করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি এজাহার দায়ের করেন। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নির্দেশে রাজধানীর কদমতলী থানায় মামলাটি দায়ের হয়।
যার মামলা নম্বর ২৯। 

এ মামলার অন্য আসামিরা হলেন-স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ রেহেনা, শেখ ফজলুল করিম সেলিম, শেখ ফজলে নূর তাপস, সাইফুল কবির, হাসান ইমাম, কাজী আলী আজম, মানিক সরকার ও আখি সিকদারসহ বিগত ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি, মন্ত্রী, আমলা, পুলিশ কর্মকর্তাসহ জড়িত অনেককে আসামি করা হয়। 

মামলার বাদী পারভেজ হোসেন আইনজীবীর মাধ্যমে গত ২০/০৩/২০২৫ তারিখে উপস্থিত হয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে এই মামলার অভিযোগ দায়ের করেন। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কদমতলী থানাকে অভিযোগটি যাচাই-বাছাই করে সাতদিনের মধ্যে এফআইআর হিসেবে অন্তর্ভুক্ত করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে জানানোর জন্য নির্দেশনা প্রদান করেন।

পরে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব ও তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন এই অভিযোগ এফআইআর হিসেবে অন্তর্ভুক্ত করেন। 

সন্ত্রাসী কবির-মুসার বিরুদ্ধে এই হত্যা মামলা ছাড়াও রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে আরও অনেকগুলো থানায় হত্যা মামলা, গুলি করে হত্যা চেষ্টা মামলা, বাড্ডা থানায় দূর্জয় আহমেদ নামে এক ছাত্রকে গুলি করে হত্যার উদ্দেশ্যে চোখ নষ্ট করে ফেলা, বিধবা ও এতিমের অর্থ আত্মসাৎ, জাল-জালিয়াতি, প্রতারণা, অবৈধ উপায়ে বিদেশে অর্থ পাচারসহ অনেকগুলো মামলা চলমান। 

এ ব্যাপারে জানতে চাইলে কদমতলী থানার ওসি মোহাম্মদ আইয়ুব জানান, আমরা এই সন্ত্রাসী দুই আসামিসহ প্রত্যেকটি আসামিকে ধরার জন্য দেশের সকল প্রকার আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তা গ্রহণ করবো। কেউ যেন বিদেশে পালিয়ে যেতে না পারে, সে ব্যাপারেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

এমএসএম / এমএসএম

ইডিসিএলে অস্থিতিশীলতা তৈরির চক্রান্তের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

ওএমএসে ফিরেছে গতি রাজধানীতে স্বস্তির বার্তা

ইডি শাহজালালের তৎপরতায় তদারকিতে গতি, চাপে প্রোটোকল কোম্পানিগুলো

লিগ্যাল এইডের সহযোগিতায় শিশু সন্তানকে ফিরে পেলো কিশোরী মা

মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ফেরদৌসী আহমেদ এমপির

মিরপুরে দেয়াল ধসে ২ জন নিহত

ন্যায্যভিত্তিক সমাজ গঠনে বিভাজনের বদলে ঐক্যের আহ্বান

নলতায় ফারজানার লাশ দেখে অজ্ঞান হন হত্যা মামলার সাক্ষী হামিদুল মোড়ল

টেন্ডার শেষ হওয়ার আগেই বরাদ্দ, নাফরিজা শ্যামার ভূমিকা নিয়ে প্রশ্ন

১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি: ORAT কার্যক্রম শুরুর তাগিদ

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে ঢাকায় দ্বিতীয় মিয়াওয়াকি আরবান ফরেস্ট উদ্বোধন

খিলগাঁওয়ে সন্ত্রাসী পাগলা সোহেল গ্রেফতার পর এলাকায় স্বস্তি মিলেছে

রাজউকের জোন-৭/১ এলাকায় মোবাইল কোর্ট: ১২ ভবনে অভিযান, ১৮টি বিদ্যুৎ মিটার জব্দ