বরগুনায় কৃতি ছাত্র-ছাত্রীদের আইজিপি শিক্ষা বৃত্তি প্রদান
পুলিশ লাইন্স একাডেমী ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস) এর ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭এপ্রিল) সকাল ১০ ঘটিকায় পুলিশ লাইন অডিটরিয়ামে আয়োজিত আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ ইব্রাহিম খলিল পুলিশ সুপার, বরগুনা, সভাপতি, পুলিশ লাইন হাই স্কুল, বরগুনা।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে শিক্ষক-অভিভাবকদের করণীয়তা নিয়ে আলোচনা ও অভিভাবকদের মতামত গ্রহণ এবং অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের জন্য গৃহীত পদক্ষেপ বাস্তবায়নসহ উপস্থিত সকলের সম্মতিক্রমে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
পরে প্রধান অতিথি বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি কর্তৃক ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় প্লেসের ৮ জন কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ লাইন হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ ইদ্রিস আলম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল্লাহ আল মাসুদ পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার সহ প্লেসের শিক্ষকবৃন্দ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ