ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

দুর্গাপুরে ঝড়ে সরকারি গাছ পড়ে কৃষক সুমনের ব্যপক ক্ষয়ক্ষতি


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি photo দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৪-২০২৫ দুপুর ৪:৩৫

নেত্রকোনার দুর্গাপুরে ঝড়ে সরকারি গাছ পড়ে বসত ঘর ভেঙ্গে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে একটি পরিবারের। ঘর হারিয়ে ব্যাপক কষ্টে আছেন ক্ষুদ্রকৃষক সুমন মিয়া ও তার পরিবার। এ ঘটনা ঘটেছে ২নং দুর্গাপুর ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামে।  

এনিয়ে সরেজমিনে গিয়ে দেখা গেছে, শনিবার (২৬ এপ্রিল) গভীর রাতে হঠাৎ ঝড় শুরু হয়। ওই ঝড়ে রাস্তার পাশের রোপনকৃত সরকারি একটি গাছ পড়েযায় কৃষক সুমন মিয়ার বসত ঘরের ওপর। এতে ঘরের আসবাবপত্র বিনষ্ট সহ ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওই ঘর মেরামতের কোন সামর্থ না থাকায় সকলের সহযোগিতা চেয়েছেন ক্ষুদ্র কৃষক সুমন মিয়া। 

সুমন মিয়া বলেন, শনিবার গভীর রাতে হঠাৎ ঝড় শুরু হয়। পরে সরকারি গাছটি বসত ঘরের ওপর পড়ে সবকিছু নষ্ট হয়ে যায়। ছেলে-মেয়েদের নিয়ে অতি কষ্টে কোন রকমে রাতটি পার করলেও ঘর মেরামত করার কোন সামর্থ আমার নাই। আমি সকলের সহযোগিতা চাই। 

এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার নাভিদ রেজোয়ানুল কবীর বলেন, কি পরিমান ক্ষতি হয়েছে তা নিরুপন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।

বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট

রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ

১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা

হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে

‎পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক