ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

কাপ্তাইয়ের পাহাড়ী বাগানে চাষ হচ্ছে বিদেশী জনপ্রিয় ফল রাম্বুটান


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ২৭-৪-২০২৫ দুপুর ৪:৪০

রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার বিভিন্ন পাহাড়ী বাগানে চাষ হচ্ছে বিদেশী জনপ্রিয় ফল রাম্বুটান। রাম্বুটান দক্ষিণ-পূর্ব এশিয়ার স্থানীয় ফল হিসেবে পরিচিত। চীন, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড সহ দক্ষিণ-পূর্ব এশিয়ায় সবচেয়ে বেশি উৎপন্ন হয় ফলটি। তবে কাপ্তাই উপজেলা কৃষি বিভাগের সহযোগীতায় উপজেলার কয়েকটি পাহাড়ী বাগানে দেখা মিলেছে এই ফলটির। রাম্বুটান ফল দেখতে অনেকটা কদম ফুলের মতো। এই ফলটি স্থানীয় লিচু, কাঠলিচু ইত্যাদি গ্রীষ্মমণ্ডলীয় ফলের সাথে এর সাদৃশ্য রয়েছে। গাছটি প্রায় ১০.৫-১২ মিটার (৩৫-৪০ ফুট) পর্যন্ত বৃদ্ধি পায়। এর খোসায় থাকে চুল বা নরম কাঁটা। অবিকল লিচুর মতো ভেতরের অংশ দেখতে হয়। এর আকৃতি অনেকটা মাঝারি ধরনের৷ এই ফলটি যখন কাঁচা থাকে তখন বাইরের রং সবুজ হয় এবং পাকলে লাল, গোলাপি কখনো কখনো হলুদ রঙেরও হয়ে থাকে। ফলটি লিচুর মতো রসালো মিষ্টি এবং নরম দানা সম্বলিত। 

রাম্বুটান ফল সম্পর্কে কৃষি অধিদপ্তর সূত্রে  আরো জানা যায়, এই ফল রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করে। হজমে ও চোখের সমস্যা মেটাতে এর ভূমিকা রয়েছে। শরীরের ক্ষতস্থান পূরণ, জ্বর কমানো, আমাশয় রোগ প্রতিরোধে রাম্বুটান ফল খাওয়া ভালো। কাশি, পেটে ব্যথা, টিউমার এবং গ্ল্যান্ডের বৃদ্ধি দমনে যথেষ্ট উপকারী ফল এটি। এছাড়া রাম্বুটান ঔষধি ও বহুবিধ পুষ্টিগুণসমৃদ্ধ একটি ফল। এতে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট আছে, যা শরীর সুস্থ রাখতে সহায়ক। তাছাড়া এতে প্রচুর আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফাইবার ও খনিজ রয়েছে। এতে আছে গ্যালিক অ্যাসিড, যা শরীরের ফ্রি র‍্যাডিকেলস বা রোগ সৃষ্টিকারী র‍্যাডিকেলস নিয়ন্ত্রণে রাখে।

কাপ্তাই উপজেলায় ওয়াগ্গায় পাহাড়ী বাগানে রাম্বুটান চাষ করছে স্থানীয় কৃষক এনামুল হক বাচ্চু। কৃষক বাচ্চুর সাথে কথা হলে তিনি জানান, বিদেশী এই ফলটির জনপ্রিয়তার কথা শুনার পর আমি বাগানে অনান্য ফলের সাথে এটি চাষ শুরু করেছি। বর্তমানে গাছে ফলন এসেছে। আশা করছি, এই রাম্বুটান ফলটির চাষাবাদ বৃদ্ধি করতে পারলে লাভবান হবো। কৃষক বাচ্চুর মতো উপজেলায় রাম্বুটান চাষ করা আরো কয়েকজন কৃষক জানান, এই ফলটি সম্পর্কে একসময় আমাদের অভিজ্ঞতা ছিলোনা। বর্তমানে উপজেলা কৃষি অফিস থেকে পরামর্শ নিয়ে আমরাও রাম্বুটান চাষ শুরু করেছি। ফলন ভালো হলে, এই ফলটির চাষ আরো বৃদ্ধির করার পরিকল্পনা রয়েছে।

কাপ্তাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইমরান আহমেদ জানান, যেসব বিদেশি ফল এ দেশে লাভজনক হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে তার মধ্যে রাম্বুটান ফল অন্যতম। রাম্বুটান ফলটি বেশ সুস্বাদু ও আকারে বড় হয়ে থাকে। কাপ্তাই উপজেলার অভিজ্ঞ কিছু কৃষকদের মাঝে রাম্বুটান চাষাবাদে উপজেলা কৃষি বিভাগ থেকে নানাভাবে সহযোগীতা করা হচ্ছে। আগামীতে এই রাম্বুটান ফলটির চাষাবাদ বৃদ্ধি করতে এবং কৃষকদের কাছে আরো জনপ্রিয় করতে প্রশিক্ষণ প্রদান সহ বিভিন্ন কর্ম পরিকল্পনা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার