ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

কমলগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩ দোকান ও ১টি বাড়ি পুড়ে ছাই


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি photo কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৪-২০২৫ দুপুর ৩:৪৮

মৌলভীবাজারের কমলগঞ্জে অগ্নিকাণ্ডে ৩টি দোকান,১টি বসত ঘর পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনে প্রায় ৩৫/৪০ লক্ষ্য টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। 

সোমবার (২৮ এপ্রিল ২৫) ভোর রাত ৪ টার দিকে উপজেলার কমলগঞ্জ সদর ইউনিয়নের উত্তর তিলকপুর আদমপুর রোডে এঘটনাটি ঘটে।

স্থানীয়রা ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়িরা জানান (মোঃ শাহজান মিয়ার মুদি দোকান, মোঃ সুয়েব মিয়ার মুদি দোকান, হামিদ মিয়ার ফার্নিচারের দোকান
,হাসন মিয়ার বসতঘর)

উত্তর তিলকপুর (নগর পয়েন্টে) আদমপুর রোডে ভোর রাত ৪টায় বৈদ্যুতিক শর্ট–সার্কিট থেকে আগুনের সুত্রপাত হলে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে উত্তর তিলকপির (নগর পয়েন্টে)  ব্যবসায়ী শাহজান মিয়া জানান, আগুনে আদমপুর রোডের ৩টি দোকান, ১টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লক্ষ্য টাকার বেশি হবে। 
কমলগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের দ্রুত পদক্ষেপের ফলে আশপাশের আরও বেশ কিছু দোকান ও বাড়ির বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

ক্ষতিগ্রস্ত হামিদ মিয়া বলেন, "আমার জীবিকা ও সংসার চালানোর একমাত্র সম্বল ছিল এই ফার্নিচারের দোকান। দোকানে প্রায় ৪ লক্ষ টাকার কাঠ ও বিভিন্ন ধরনের মেশিন ছিল। অনেক মানুষের অগ্রিম দেওয়া অর্ডারের কাজ চলছিল, যার জন্য বিভিন্ন জায়গা থেকে টাকা এনে জিনিসপত্র সংগ্রহ করেছিলাম। এখন সব পুড়ে ছাই হয়ে গেছে। আমি এখন একেবারে শুন্য অবস্থায়।”

ঘটনার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং দ্রুত সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দেন।

স্থানীয়দের দাবি, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ দ্রুত তদন্ত করে বের করা হোক এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত ও যথাযথ সহায়তা প্রদান করা হোক। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম মানবেতর জীবনযাপন করছেন।

উল্লেখ্য, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্তের প্রক্রিয়া চলছে।

এমএসএম / এমএসএম

সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প

আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার

নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই

‎কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু

যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড

কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী

গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত