পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
" দ্বন্দ্বে কোন আনন্দ নেই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই" এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালী পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫।
সোমবার সকাল ৯ টায় দিবসটি পালন উপলক্ষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালত প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য রেলী শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শুরুর স্থানে গিয়ে শেষ হয়। পরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কনফারেন্স রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ, জেলা লিগ্যাগ এইড কমিটি চেয়ারম্যান মোঃ কামরুল আহসান।
সভায় বক্তব্য রাখেন স্পেশাল জজ আদালতে সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ ইকবাল হোসেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালতের চীফ মোঃ ইউসুফ হোসেন হুমায়ুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট তারেক হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজেদুল ইসলাম সজল, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক শরীফ মন্ডল, পিপি এ্যাড. মজিবুর রহমান টোটন, জিপি আব্দুল্লাহ ইউসুফ, জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান।
এসময় সহকারী বিচারকবৃন্দ, প্যানেল আইনজীবীবৃন্দ ও অন্যান্য আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান আরো ছিলেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ নওরীন করিম।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত