ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

গ্রুপিং ছেড়ে সুস্থ রাজনীতির দাবিতে মোরেলগঞ্জের সন্ন্যাসীতে মানববন্ধন


মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি photo মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৪-২০২৫ দুপুর ৪:৭

বাগেরহাটের মোরেলগঞ্জে গ্রুপিং, বিভক্তি ও হিংসা বিদ্বেশ বাদ দিয়ে সুস্থ ধারার রাজনীতি চর্চার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ সরকারের ১৭ বছরে নির্যাতিত বিএনপির নেতাকর্মীরা সোমবার বেলা ১১টার দিকে খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী বাজার এলাকায় মানববন্ধন করেন। বিভিন্ন শ্রেণি পেশার শতশত নারী পুরুষ এ কর্মসূচিতে অংশ গ্রহন করেন।

  বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের ছবি দিয়ে ‘জনতার মানববন্ধন’ শিরোনামে ব্যানার নিয়ে মানববন্ধন করেন তারা। ঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতা আসাদুজ্জামান, বাদশা মিয়া, হালিম আল আজাদ, জাকারিয়া মাহমুদ, নজরুল ইসলাম, এনামুল হক, ইউপি সদস্য বিটুল বিশ্বাস, ছাত্রদল নেতা মো. আবু সালেহ প্রমুখ বক্তৃতা করেন।

বক্তারা বলেন, খাউলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. সেলিম মিয়াকে নিয়ে একটি মহল দলের মধ্যে গ্রুপিং করতে চাচ্ছে। তাকে দল থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে। সেলিম মিয়াকে বাদ দিয়ে কেউ খাউলিয়া ইউনিয়নে বিএনপি শক্তিশালী করতে পারবেনা।

বক্তারা আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে সেলিম মিয়া বিএনপির নেতাকর্মীদেরকে নানাভাবে সহযোগীতা করে বাচিয়ে  রেখেছেন। কোন অপশক্তি সেলিম মিয়াকে বাদ দিয়ে খাউলিয়া ইউনিয়নে বিএনপির রাজনীতিতে সফল হবেনা’। বিএনপি নেতা মো. সেলিম মিয়া এ সময় উপস্থিত ছিলেন না। 

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার