পটিয়ায় সন্ত্রাসী হামলায় বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ আহত ৩
চট্টগ্রামের পটিয়ায় জায়গা-জমির বিরোধের জেরে সন্ত্রাসী হামলায় বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ তিনজন আহত হয়েছেন। শনিবার (১১ সেপ্টেম্বর) উপজেলার ধলঘাট ইউনিয়নের মুকুটনাইট হাচি ফকিরের বাড়িতে এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন- উপজেলার ধলঘাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাচি ফকিরের বাড়ির কলেজ পড়ুয়া শাবা হক (২০), তার নানি শহর বানু (৬৫) এবং নানা নুর মোহাম্মদ (৭০)। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রী শাবা হকের মা পারভিন আক্তার বাদী হয়ে পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন- ধলঘাট গৈড়লা ১নং ওয়ার্ড গ্রামের মৃত হাজী খায়ের আহম্মদের ছেলে মো. সাইফু (৪৫), মো. গিয়াস উদ্দীন (৪৩), মো. জামালের ছেলে মো. সোহেল প্রকাশ মাহাদু, মৃত মো. ইউছুফের স্ত্রী মমতাজ বেগম (৫৫), তার মেয়ে বেলি আক্তার (৩৫), মো. বসু (৬৮)।
অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা পারভিন আক্তারের পৈত্রিক সম্পত্তি দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখলের পাঁয়তারা করে আসছে। ওই জায়গা নিয়ে তারা ঝামেলা সৃষ্টি করলে পটিয়া উপজেলা সহকারী ম্যাজিস্ট্রেট বরাবর গত ৫ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে সরকারি সার্ভেয়ার তদন্ত করতে িএলে বিরোধীয় জায়গা নিয়ে উভয়পক্ষেয় মতামত জানতে চাইলে আমি মৌখিকভাবে সার্ভেয়ারকে বলার সময় বিবাধীরা আমাকে এসে হঠাৎ এলোপাতাড়ি মারধর করতে লাগলে আমার মেয়ে শাবা হক, আমার মা শহর বানু ও বাবা নুর মোহাম্মদ আমাকে রক্ষা এ গিয়ে এলে তাদের কিল-ঘুষি-লাথিসহ শ্বাসরোধধ করে মেরে ফেলার চেষ্টা করে। স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান। কলেজছাত্রী শাবা হকের শরীরে মারাত্মক জখম হওয়ায় তাকে প্রাইভেট ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় ছাত্রী শাবা হকের কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, আমার মা এবং আমার শরীরে খুব জখম হয়েছে। অভিযুক্তরা ভূমিদস্যু সন্ত্রাসী, অন্যের জায়গা জোর-জুলুম করে দখলে নিয়ে নিজেদের নামে করে নেয়। তারা ভূমিদস্যু ও সন্ত্রাসী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পাচ্ছে না। তারা আমাদের পরিবারের সবাইকে এখন প্রকাশ্যে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। শাবা ন্যায়বিচার প্রতিষ্ঠায় পটিয়ার হুইপ সামশুল হক চৌধুরীসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
তদন্তকারী কর্মকর্তা এসআই বিলাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ আহত হয়েছেন আরো দুজন। আহতদের হাসপাতালে গিয়ে দেখে এসেছি। বর্তমানে শাব হক চিকিৎসাধীন।
এ বিষয়ে পটিয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ দুজন আহত হওয়ার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য আমরা কাজ করছি।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন