হত্যা মামলার আসামি হয়েও ঠিকাদারি সিন্ডিকেটের নেতৃত্বে কাজী তারিফ
ঢাকার মোহাম্মদপুরে আলোচিত একটি হত্যা মামলার ১৬৪ নম্বর আসামি হয়েও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন কাজী তারিফ। তার বিরুদ্ধে হত্যা মামলার গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও প্রশাসনের নিষ্ক্রিয়তা ও নীরবতায় বিস্মিত এবং ক্ষুব্ধ স্থানীয়রা।
সূত্র জানায়, কাজী তারিফ ও তার ভাই কাজী আরিফ রাজধানীর আগারগাঁও এলাকার একাধিক সরকারি হাসপাতাল— শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় পঙ্গু হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, কিডনি হাসপাতাল ও নিউরোসাইন্স হাসপাতাল—নিয়ে গড়ে তুলেছেন এক শক্তিশালী ঠিকাদারি সিন্ডিকেট। এই সিন্ডিকেটের মাধ্যমে তারা সরকারি হাসপাতালগুলোর খাদ্য সরবরাহসহ পিডব্লিউডির নানান প্রকল্পের কাজ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন।
অনুসন্ধানে জানা যায়, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের শাসনামলে ‘কাজী এন্টারপ্রাইজ’ নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে গত প্রায় দেড় দশক ধরে সরকারি বিভিন্ন হাসপাতালের ঠিকাদারি ও খাদ্য সরবরাহের কাজ বাগিয়ে নিয়েছেন কাজী তারিফ। তবে সরকার পরিবর্তনের পরেও তার প্রভাব-প্রতিপত্তিতে কোনো ভাটা পড়েনি। বরং অভিযোগ উঠেছে, বর্তমানে তিনি বিএনপির কয়েকজন প্রভাবশালী নেতার আশীর্বাদে আগারগাঁও এলাকায় কোটি কোটি টাকার প্রকল্প নিয়ন্ত্রণ করে যাচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক সুবিধাবাদী মনোভাব নিয়ে কাজী তারিফ একসময় আওয়ামী লীগের ছত্রছায়ায় কাজ বাগিয়ে নিয়েছিলেন আর বর্তমানে বিএনপির ঘনিষ্ঠতার সুবাদে তার ঠিকাদারি সিন্ডিকেট আগের চেয়েও শক্তিশালী হয়েছে। ফলে একজন হত্যা মামলার আসামি হয়েও তিনি অবাধে ঘুরে বেড়াচ্ছেন এবং সরকারি প্রকল্পে অংশ নিচ্ছেন, যা নিয়ে তীব্র ক্ষোভ ও প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মাঝে।
সূত্রে জানা যায় এই কাজি তারিফ একজন সরকারি কর্মকর্তাও তিনি (স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ জি) হিসেবে কর্মরত রয়েছে। সরকারি ঠিকাদারী বিল উত্তোলন শাখায় কর্মকর্তা হিসেবে চাকরি করে থাকেন।
এ বিষয়ে কাজী তারিফের মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে ‘হত্যা মামলা’ প্রসঙ্গ উঠতেই তিনি ফোন কেটে দেন।
এমএসএম / এমএসএম
বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে
যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত
রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান
অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব
সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত
রাজউকের অভিযানে জিয়া স্মরণীতে দুই নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মিটার জব্দ
ছাতারপুলে মেরুল ব্রিজ নির্মাণ ও সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের শুভেচ্ছা বিনিময়
ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন
শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন
৭ নভেম্বরের বিপ্লব থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: এক দীর্ঘ সংগ্রামের গল্প