ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

মধুখালীতে নিখোঁজের দুইদিন পর ভুট্টা ক্ষেতে মিলল মাদরাসা শিক্ষকের লাশ, আটক ১


মফিজুর রহমান মুবিন, মধুখালি photo মফিজুর রহমান মুবিন, মধুখালি
প্রকাশিত: ২৯-৪-২০২৫ দুপুর ৪:৫

মধুখালীতে নিখোঁজের দুইদিন পর ভুট্টা ক্ষেতে মিলল মাদরাসা শিক্ষকের লাশ, আটক ১
ফরিদপুরের মধুখালীতে নিখোঁজের দুইদিন পর ভুট্টা ক্ষেত থেকে মাদরাসা শিক্ষক শেখ আল আজাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে আটককৃত মোঃ রাসেল সেখ (২৮) পিতা মোঃ সোহরাব সেখ দেখানো স্থানে এই লাশ উদ্ধার করা হয়।

নিহত শেখ আল আজাদ (৬০) মধুখালী উপজেলার চরবামুন্দী ইয়াছিন দাখিল মাদরাসার সহকারী শিক্ষক এবং একই এলাকার বাসিন্দা। তিনি উপজেলা কৃষক দলের সদস্য সচিব তানভির আহমেদ শিমুলের বাবা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে জাহাপুর ইউনিয়নের কঠুরাকান্দী গ্রামের একটি ভুট্টা ক্ষেতে পুঁতে রাখা অবস্থায় লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল সকালবেলা শেখ আল আজাদ মাদরাসায় যাওয়ার পর দুপুরে ক্লাস শেষে বের হলেও আর বাড়ি ফেরেননি। পরিবারের উদ্বেগে সেদিন রাতেই মধুখালী থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করা হয়।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ মেগচামী খালপাড়ী গ্রামের যুবক রাসেল সেখ কে সন্দেহভাজন হিসেবে আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রাসেল সেখ  হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে এবং লাশের অবস্থান জানিয়ে দেয়।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. নুরুজ্জামান বলেন, "শেখ আল আজাদের নিখোঁজের ঘটনায় তদন্ত করে রাসেল সেখ কে আটক করা হয়। তার দেওয়া তথ্যমতে কঠুকান্দী গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়েছে।"

হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত না হলেও, প্রাথমিকভাবে পারিবারিক কলহ, বিশেষ করে নিহতের দ্বিতীয় স্ত্রীর সাথে দ্বন্দ্ব থেকেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা