কমিউনিটি ব্যাংকের উদ্যোগে ‘‘ম্যানেজারস মিট ও বিজনেস কনফারেন্স’’ অনুষ্ঠিত
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র উদ্যোগে ‘‘ম্যানেজারস মিট ও বিজনেস কনফারেন্স’’ অনুষ্ঠিত হয়েছে। দেশজুড়ে কমিউনিটি ব্যাংকের ১৮টি শাখা ও ৫টি উপশাখার ব্যবস্থাপকেরা সোমবার (২৮ এপ্রিল, ২০২৫) দিনব্যাপী প্রধান কার্যালয়ের এ সম্মেলনে অংশ নেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) জনাব কিমিয়া সাদাত। অনুষ্ঠানে আগত ব্যবস্থাপকদের প্রাণবন্ত উপস্থিতিতে বক্তব্য রাখেন প্রধান অতিথি জনাব কিমিয়া সাদাত। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং আগামী দিনের শৃঙ্খলা, উদ্ভাবনী ব্যাংকিং সেবা এবং গ্রাহকসেবার লক্ষ্য স্থির করে তা অর্জনের জন্য যার যার অবস্থান থেকে কাজ করার নিদের্শ দেন। আগত সহকর্মীদের ধন্যবাদ জানানোর পাশাপাশি ভবিষ্যতেও তাদের কাজের ধারবাহিকতা যেন অব্যাহত থাকে; সে ব্যাপারে নির্দেশনাও দেন জনাব কিমিয়া সাদাত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কমিউনিটি ব্যাংকের ডিএমডি ও চিফ ইনফরমেশন অফিসার জনাব মো: আবদুল কাইয়ুম খান; কোম্পানি সেক্রেটারি জনাব সাইফুল আলম, এফসিএস; ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স (আইসিসি) হেড জনাব মোহাম্মদ খাইরুল আলম, এফসিএ; চিফ অপারেটিং অফিসার (সিওও) জনাব সামসুল হক সুফিয়ানী; হেড অব করপোরেট ব্যাংকিং অ্যান্ড হেড অব বিজনেস জনাব মো. আরিফুল ইসলাম; হেড অব এডিসি অ্যান্ড হেড অব এমডি’স কোঅর্ডিনেশন টিম জনাব মো. মামুন-উর রহমানসহ ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধানগণ ও অন্যান্য উর্ব্ধতন কর্মকর্তারা।
এমএসএম / এমএসএম
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন