ভেজাল গোশত বিক্রির দায়ে বড়লেখায় খসাই আটক! অতপর জরিমানা
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঠালতলী বাজারে রক্তহীন গরুর মাংসের সঙ্গে কৃত্রিম রং ও সদ্য জবাই দেওয়া গরুর রক্ত মিশিয়ে তা বিক্রির অপরাধে সাদেক আহমদ (১৯) নামের এক মাংস ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে ঐ ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহায়তায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত অভিযানে এই জরিমানা আদায় করা হয়।অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসলাম সারোয়ার। দন্ডিত মাংস ব্যবসায়ী সাদেক আহমদ সিলেটের বিয়ানীবাজার উপজেলার বাহাদুরপুর গ্রামের রহিম উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘ দিন থেকে কাঠালতলী বাজারে মাংস বিক্রি করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারে দেওয়ান শাহ নামের মাংসের দোকানে ক্রেতারা অস্বাভাবিক রং ও গন্ধ লক্ষ্য করেন। সন্দেহ হওয়ায় স্থানীয় কয়েকজন ব্যক্তি দোকানদারকে জিজ্ঞাসাবাদ করেন এবং একপর্যায়ে তার কাছে ভেজাল উপাদান মিশ্রণের প্রমাণ পান। তখনই উপস্থিত জনসাধারণ ব্যবসায়ীকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা আদায় করে মুক্তি দিয়েছেন। এ সময় দন্ডিত মাংস ব্যবসায়ী সাদেক আহমদ তার অপরাধ স্বীকার করেন এবং জরিমানার টাকা প্রদান করেন।
কাঠালতলী বাজারের ব্যবসায়ী ফ্রিলান্সার আক্তার হোসেন বলেন, দেওয়ান শাহ মাংসের দোকানে অস্বাভাবিক গন্ধের কারণে আমাদের সন্দেহ হয় পরে দেখা যায় সদ্য জবাই করা গরুর রক্ত ও কৃত্রিম রং মিশিয়ে রক্তহীন গরুর মাংস বিক্রির চেষ্টা চলছে। বিষয়টি টের পেয়ে আমরা ঐ ব্যবসায়ীকে আটক করি। পরে প্রশাসনের অভিযানে ঐ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। অন্য দিকে দেখা যায় ভাই ভাই মাংসের দোকানিরা প্রশাসনের উপস্থিত টের পেয়ে তাৎক্ষণিক দোকান বন্ধ করে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে সেখানেও ভেজাল মাংস বিক্রি করা হত।
নির্বাহী মাজিস্ট্রেট ও ইউএনও (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসলাম সারোয়ার বলেন, বড়লেখা উপজেলার কাঠালতলী বাজারে গরুর মাংসের সাথে ভেজাল (রং/রক্ত) মিশিয়ে বিক্রির অপরাধে মাংস ব্যবসায়ী সাদেক আহমদকে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ধারায় ১০ হাজার জরিমান করেছেন। এছাড়া তার কাছ থেকে মুচলেকা আদায় করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ
সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।
বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট
রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ
১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়
পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা
হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে
পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ