কাপ্তাই হ্রদে মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে মৎস্য আহরণ
রাঙামাটির কাপ্তাই হ্রদে বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাত থেকে তিন মাসের জন্য মৎস্য আহরণের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন, হ্রদে অবমুক্ত করা পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধি নিশ্চিত করতে প্রতিবছর তিন মাসের নিষেধাজ্ঞা কার্যকর করে কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটি। এ বছর পহেলা মে থেকে ৩১ জুলাই মধ্যরাত পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ সময় হ্রদে মাছ শিকার, পরিবহন, বাজারজাত করণ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। হ্রদে মাছ শিকার বন্ধ শুরু হওয়ায় জাল ও নৌকা নিয়ে ঘরে ফিরতে শুরু করেছেন জেলেরা।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) মার্কেটিং অফিসার মো. আইয়ুব আফনান জানান, এই বছর মৎস্য অবতরণ হয়েছে প্রায় ৮ হাজার ৯৫০ মেট্রিক টন। যেখান থেকে রাজস্ব আয় হয়েছে ১৮ কোটি ৫০ লাখ টাকা। এ বছর হ্রদে ৬০ মেট্রিক টন কার্প জাতীয় মাছে পোনা অবমুক্ত করা হবে বলে জানান তিনি। তিনি আরও জানান, বন্ধকালীন সময়ে হ্রদে মাছ শিকার রোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। পাশাপাশি বন্ধ থাকবে স্থানীয় সব বরফ কল।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল হ্রদ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভায় পহেলা মে থেকে তিন মাসের জন্য এই নিষেধাজ্ঞা কার্যাকরে সিদ্ধান্ত গ্রহণ করে প্রশাসন। হ্রদে মাছ ধরে জীবিকা নির্বাহ করে ২৬ হাজার জেলে।
এমএসএম / এমএসএম
শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
শালিখায় অবৈধভাবে সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
Link Copied