ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

শ্রীমঙ্গল উপজেলার পরিষদ উপ নির্বাচনে নৌকার মাঝি হলেন ভানুলাল রায়


শ্রীমঙ্গল প্রতিনিধি photo শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশিত: ১১-৯-২০২১ দুপুর ৩:৫১

শ্রীমঙ্গল উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন পেয়েছেন ভানু লাল রায়।আজ (১১ সেপ্টেম্বর) আওয়ামী লীগ দলীয় মনোনয়ন বোর্ড ভালু লাল রায়ের নাম প্রকাশ করেছে।ভানু লাল রায় শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন।
আগামী ৭ অক্টোবর শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন সিডিউল ঘোষণা করেছে।

শ্রীমঙ্গল উপজেলা পরিষদের আসন্ন এই উপ-নির্বাচনে অংশ নিতে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের ১০ নেতা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইউসুফ আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের দুইবারের চেয়ারম্যান ভানু লাল রায়, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ মো. আছকির মিয়া, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা আবু শহীদ মো. আবদুল্লাহ, শ্রীমঙ্গল উপজেলা কৃষকলীগের সভাপতি মো. আফজল হক, দফতর সম্পাদক তফাজ্জল হোসেন ফয়েজ, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. জাকারিয়া, উপজেলা পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রেম সাগর হাজরা ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু দেব রিটন।

এসব আবেদন যাচাই-বাছাই করে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাচনী বোর্ড সব দিক বিবেচনা করে শনিবার শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে ভানু লাল রায়কে দলীয় মনোনয়ন প্রদান করে।

এর আগে গত ৯ সেপ্টেম্বর উপজেলায় উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

নির্বাচন কার্যালয় সূত্র আরও জানায়, এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর।মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৪ সেপ্টেম্বর। আপিল করার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তির তারিখ ১৮ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৯ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। ২০ সেপ্টেম্বর উপ-নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।

এমএসএম / এমএসএম

নেত্রকোণায় ‘বোধ’ পত্রিকার ৫১২তম সাহিত্য আড্ডা ও কবি তানভীর জাহান চৌধুরীর জন্মদিন উদযাপন

শান্তিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

কালিহাতীতে ৩৪০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

কোটি টাকার বিনিময়ে নিষিদ্ধ ছাত্রলীগ থেকে ছাত্রদলে ‘ফেন্সি মাহাবুব’, ১৯ দিনেই অব্যাহতি

​রাণীনগরে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ,দুই ব্যবসায়ীর অর্থদণ্ড

কুড়িগ্রামে যুবশক্তির নবগঠিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

অবৈধভাবে গাছ কর্তনের অভিযোগে বাগান ম্যানেজারের বিরুদ্ধে মামলা

টানা বৃষ্টিতে বারহাট্টার জনদুর্ভোগ চরমে

চট্টগ্রাম বিভাগে বন্যা : প্রাণহানি বেড়ে ৫০, ক্ষতিগ্রস্ত ৮০ হাজার বসতবাড়ি

নাচোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, চার উপজেলায় পানিবন্দি ৮ লাখ মানুষ

মানববন্ধনের পর ইসলামপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ড